Oppo A6s Pro-এর সামনে 6.57 ইঞ্চির 120 হার্টজ FHD+ অ্যামোলেড ডিসপ্লে আছে।
Photo Credit: Oppo
Oppo A6s Pro comes with a dual rear camera setup
Oppo A6s Pro আজ চীনে লঞ্চ হল। এটি Oppo F33 সিরিজের অধীনে আগামীকাল ভারতে আসছে। এই স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ও Dimensity 6360 Max প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। Oppo A6s Pro মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 4,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন, একাধিক IP রেটিং (IP69K পর্যন্ত), 80W সুপার ফ্ল্যাশ চার্জ, স্টেরিও স্পিকার, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ইনফ্রারেড সেন্সর, ইত্যাদি। চলুন ওপ্পোর নতুন ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ওপ্পো এ6এস প্রো 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), 1,400 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1.07 বিলিয়ন কালার, এবং HDR10+ অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Oppo A6s Pro ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি 10x ডিজিটাল জুম, f/1.8 অ্যাপারচার, অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল (f/2.4) আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ফোনটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অপশনে এসেছে। এতে Android 16 ভিত্তিক ColorOS 16.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
Oppo A6s Pro-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 2,199 ইউয়ান (প্রায় 30,000 টাকা) এবং 2,399 ইউয়ান (প্রায় 33,000 টাকা)। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 2,699 ইউয়ান (প্রায় 37,000 টাকা) ও 2,999 ইউয়ানে (প্রায় 41,000 টাকা) লঞ্চ হয়েছে।
প্রসঙ্গত, Oppo F33 ও Oppo F33 Pro এপ্রিল 15 (বুধবার) ভারতে লঞ্চ হচ্ছে। Oppo F33 Pro-এর বড় আকর্ষণ হতে চলেছে দুর্ধর্ষ ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। 50 মেগাপিক্সেলের সেই সেলফি ক্যামেরায় 100 ডিগ্রি ফিল্ড অফ ফিউ থাকছে। ফলে গ্রুপ সেলফিতে একসঙ্গে বেশি সংখ্যক মানুষ ফ্রেমে আসতে পারবে। এটি AI গ্রুপফি এক্সপার্ট, কালারফুল ফ্রন্ট ফিল লাইট, এবং AI পোট্রেট গ্লো ফিচার অফার করবে।
ডুয়াল ভিউ ভিডিও ফিচার পিছনের এবং সামনের ক্যামেরা দিয়ে একইসঙ্গে ভিডিও শুট করতে সক্ষম। Oppo A6s Pro-এর মতো F33 সিরিজের পিছনের একজোড়া ক্যামেরা সেন্সর ভার্টিক্যালি বসানো হয়েছে। পাশে একটি অরা রিং আছে। সাদা রঙে পাইন গাছের সিলুয়েট সহ অভিনব ডিজাইন আছে। এটি প্যাশন রেড এবং স্টারি ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R