Oppo F33 Pro 5G অ্যামাজন, ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, এবং ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।
Oppo F33 Pro 5G features a 50-megapixel camera for selfies and video calls
Oppo F33 Pro 5G গত সপ্তাহে স্ট্যান্ডার্ড Oppo F33 5G-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এই স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। এটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে এসেছে। এটি গ্রুপ সেলফির জন্য বিশেষভাবে বানানো হয়েছে যাতে একসঙ্গে বেশি সংখ্যক মানুষ ফ্রেমে আসতে পারে। তাই Oppo তাদের নতুন মডেলকে AI গ্রুপ সেলফি এক্সপার্ট হিসেবে দাবি করছে। Oppo F সিরিজের অন্যান্য ফোনের মতো F33 Pro 5G ডিউরাবিলিটির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে। এতে ডায়মন্ড স্ট্রাকচার বিল্ড ও 360 ডিগ্রি আর্মর বডি আছে।
Oppo F33 Pro 5G-এর দাম 37,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে৷ 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা। এই ফোনের মিস্টি ফরেস্ট কালার অপশনে পাইন গাছের সিলুয়েট সহ অভিনব ডিজাইন আছে। একইসাথে এটি প্যাশন রেড ও স্টারি ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। ডিভাইসটি Amazon, ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, এবং ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।
ওপ্পো এফ 33 প্রো 5G একটি 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.07 বিলিয়ন কালার, এবং 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে IP69K স্তরের জল ও ধুলোরোধী রেটিং, ইনফ্রারেড সেন্সর, ও স্টেরিও স্পিকার মিলবে।
ওপ্পোর নয়া স্মার্টফোনের প্রধান আকর্ষণ হল সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় 100 ডিগ্রি ফিল্ড অফ ফিউ থাকছে। এটি ডুয়াল ভিউ ভিডিও, AI গ্রুপফি এক্সপার্ট, AI পোট্রেট গ্লো, ও কালারফুল ফ্রন্ট ফিল লাইটের মতো ফিচার্স অফার করবে। ডিভাইসের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এতে f/1.8 অ্যাপারচার এবং অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর বর্তমান।
Oppo F33 Pro 5G-তে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 7,000 ব্যাটারি, যার সাথে 80W SuperVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6360 Max প্রসেসর দ্বারা চালিত। ফোনের তাপমাত্রা কন্ট্রোল করবে 4,289 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। এতে Android 16 ভিত্তিক লেটেস্ট ColorOS 16.0 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R