Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি

ভারতে লঞ্চের আগে Oppo F33 Pro 5G-এর দাম, ছবি, স্পেসিফিকেশন, ও বেশ কিছু ফিচার্স প্রকাশ্যে এসেছে।

Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি

Photo Credit: Oppo

Oppo F33 Pro is expected to succeed the Oppo F31 Pro (pictured)

হাইলাইট
  • Oppo F33 Pro ভারতে 35,000 টাকার কমে লঞ্চ হতে পারে
  • এই ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে
  • Oppo F33 সিরিজ এপ্রিল 14 লঞ্চ হবে
বিজ্ঞাপন

Oppo F33 Series এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতে আসার কথা শোনা গিয়েছিল। এখন Oppo F33 এবং Oppo F33 Pro লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। একইসাথে Oppo F33 Pro মডেলের ছবি, দাম, স্পেসিফিকেশন, ও বেশ কিছু ফিচার্স প্রকাশ্যে এসেছে। ফোনগুলি 2025 সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Oppo F31 5G সিরিজের উত্তরসূরী হিসেবে আসছে। Pro মডেলে IP69K স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা, 80 ওয়াট (W) ফাস্ট চার্জিং সাপোর্টের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে। এটি MediaTek Dimensity 6360 Max প্রসেসর দ্বারা পরিচালিত হবে।

Oppo F33 Pro লঞ্চের তারিখ ও দাম

প্যাশনেটগীকজ ও টিপস্টার সঞ্জু চৌধুরি যৌথ ভাবে জানিয়েছে, Oppo F33 Pro ভারতে এপ্রিল 14 লঞ্চ হবে। স্ট্যান্ডার্ড মডেলেও একই তারিখে আসবে। দামের কথা বললে, Pro ভ্যারিয়েন্ট কিনতে 35,000 টাকা খরচ হতে পারে। তুলনাস্বরূপ, পূর্বসূরী Oppo F31 Pro গত বছর লঞ্চ হওয়ার সময় দাম 26,999 টাকা ছিল (8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ)।

রিপোর্টে আরও বলা হয়েছে, ওপ্পো এফ33 প্রো-এর সামনে 6.57 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে। এটি ডাইমেনসিটি 6360 ম্যাক্স প্রসেসরে রান করবে, যেখানে এফ31 মডেলে আরও শক্তিশালী ডাইমেনসিটি 7300 এনার্জি চিপসেট আছে। আসন্ন ফোনে 7,000mAh ব্যাটারি ও 10W রিভার্স চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

F31-এর তুলনায় পারফরম্যান্স ডাউনগ্রেড হলেও, Oppo F33 Pro আরও উন্নত সেলফি ক্যামেরার সাথে আসছে। এতে 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সাথে একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দিচ্ছে কোম্পানি। ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে — 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ফোনে 360 ডিগ্রি আর্মর বডি থাকায় হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙার আশঙ্কা থাকবে না।

Oppo F33 লাইনআপের ক্যামেরা লেআউটের ডিজাইনে বড় চমক থাকছে। ব্যাক ক্যামেরা ইউনিটের বাম পাশে ভার্টিক্যালি সেন্সর বসানো হয়েছে, যার পাশে একটি অরা রিং আছে। এমন লেআউট iPhone 17 সিরিজের কথা মনে করাবে। সিরিজের লাল রঙের অপশন অনেকটি Oppo F31-এর ব্লুম রেড শেডের মতো। অন্য দিকে, সাদা ভ্যারিয়েন্টে নীলের বিভিন্ন শেডে তৈরি প্যাটার্ন রয়েছে।

প্রসঙ্গত, বর্তমান Oppo F31 Pro 5G মডেলে 6.5 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 7,000mAh ব্যাটারি, 80W SuperVOOC ফ্ল্যাশ চার্জ, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (ইন-ডিসপ্লে), 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »