25MP সেলফি ক্যামেরা ও ওয়াটারড্রপ ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo F9

আপাতত শুধুমাত্র 4GB RAM ভেরিয়েন্টের দাম ঘোষনা করেছে Oppo। কোম্পানি জানিয়েছে শিঘ্রই 6GB RAM ভেরিয়েন্টের দাম ঘোষনা করা হবে।

25MP সেলফি ক্যামেরা ও ওয়াটারড্রপ ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo F9

ডুয়াল সিম Oppo F9 এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন চলবে

হাইলাইট
  • ভিয়েতনামে Oppo F9 লঞ্চ হয়েছে
  • Oppo F9 ফোনের দাম 7,690,000 ভিয়েতনাম ডং (প্রায় 23,300 টাকা)
  • ডিসপ্লের উপরে একটি জলের বিন্দুর মতো ছোট নচ দেখা যাবে
বিজ্ঞাপন

 

লঞ্চ হল Oppo F9। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের ডিসপ্লের ওপরে জলের বিন্দুর মতো ছোট নচ। কোম্পানি জানিয়েছে Oppo F9 ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 90.8 শতাংশ। F9ফোনের ভিতরে MediaTek Helio P60 চিপসেট ব্যবহার করেছে Oppo। সম্প্রতি একাধিক রিপোর্টে জানা গিয়েছে শিঘ্রই Oppo F9 Pro লঞ্চ করভে চিনের কোম্পানিটি। তবে মনে করা হচ্ছে ভারতে Oppo F9 ফোনের নাম হতে চলেছে Oppo F9 Pro। 6.3 ইঞ্চি ডিসপ্লে সহ Oppo F9 এ থাকবে VOOC ফাস্ট চার্জিং আর ডিসপ্লের উপরে ছোট কালো নচ।

Oppo F9 এর দাম

ভিয়েতনামে Oppo F9 লঞ্চ হয়েছে। সেই দেশে Oppo F9 ফোনের দাম 7,690,000 ভিয়েতনাম ডং (প্রায় 23,300 টাকা)। আপাতত শুধুমাত্র 4GB RAM ভেরিয়েন্টের দাম ঘোষনা করেছে Oppo। কোম্পানি জানিয়েছে শিঘ্রই 6GB RAM ভেরিয়েন্টের দাম ঘোষনা করা হবে। আপাতত ভিয়েতনামে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 24 অগাস্ট থেকে ভিয়েতনামে Oppo F9 বিক্রি শুরু হবে।

Oppo F9 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo F9 এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন চলবে। Oppo F9এ রয়েছে একটি 6.3 ইঞ্চি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে একটি জলের বিন্দুর মতো ছোট নচ দেখা যাবে। Oppo F9 এর ভিতরে থাকবে একটি MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo F9 ফোনে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য থাকবে একটি 25MP ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আরও ভালো করএ তুলতে পারবেন Oppo F9।

কানেক্টিভিটির জন্য Oppo F9 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। F9 এ একটি 3500 mAh ব্যাটারি ব্যবহার করেছে Oppo। VOOC ফ্ল্যাশ চার্জের মাধ্যমে জলদি Oppo F9 কে চার্জ করে নেওয়া যাবে।

মনে করা হচ্ছে এই ফোনটিকেই ভারতে Oppo F9 Pro নামে লঞ্চ করা হবে। এখনো পর্যন্ত পাওয়া সব স্পেসিফিকেশান মিলে গিয়েছে। তবে Oppo F9 Pro এর স্পেসিফিকেশান জানার জন্য আমাদের 21 অগাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 21 অগাস্ট এক ইভেন্তে ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি।

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Vivid display
  • Bad
  • No fast charging
  • Below-average low-light performance
  • Heats up under load
Display 6.30-inch
Processor MediaTek Helio P60 (MT6771)
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android Oreo
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  2. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  3. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  4. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  6. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  7. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  8. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  9. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  10. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »