দেখে নিন কীভাবে কাজ করে Oppo Find X এর ক্যামেরা স্লাইডার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুলাই 2018 15:07 IST
হাইলাইট
  • Find X এর প্রধান আকর্ষন ফোনের মোটরিজড ক্যামেরা মডিউল
  • ফোনের ভিতর থেকে ক্যামেরা বেরিয়ে আসার ফিচার কীভাবে কাজ করে তা নিয়েই কৌতুহল
  • Oppo Find X ফোনটি খুলে এই প্রশ্নের উত্তর পাওয় গিয়েছে

Photo Credit: ZOI

সম্প্রতি তাদের নতুন ফ্ল্যাগশিপ Find X লঞ্চ করেছে Oppo। Find X এর প্রধান আকর্ষন ফোনের মোটরিজড ক্যামেরা মডিউল। জুন মাসে Oppo Find X লঞ্চ হয়েছিল। Find X এর সামনে সম্পূর্ণ ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গিয়েছিল। এই ফোনের ডিসপ্লের উপরে কোন কালো নচ ছিল না। ফোনের ভিতর থেকে এই ক্যামেরা বেরিয়ে আসার ফিচারটি কীভাবে কাজ করে তা নিয়ে অনেক কৌতুহল ছিল।

Oppo Find X ফোনটি খুলে এই প্রশ্নের উত্তর পাওয় গিয়েছে। সেখনে দেখা গিয়েছে ফফোনের ভিতরে থাকা একটি মোটর এই ক্যামেরা মডিউলটিকে ঠেলে তুলে দিচ্ছে।

Advertisement

Photo Credit: ZOI

এর সাথেই দেখা গিয়েছে এই পেরিস্কোপিক সেকশানের একাধিক মেটিরিয়াল। এই সেকশানে রয়েছে একটি ফ্রন্ট ক্যামেরা, ফেসিয়াল রিকগনিশান সেন্সার, ইয়ারপিস, ও রিয়ার ক্যামেরা। কুশান ব্যবহারের জন্য এই ডুয়াল ট্র্যাকে কোন স্প্রিং ব্যবহার হয়নি। এক রিপোর্টে বলা হয়েছে Android ফোনগুলির মধ্যে সবথেকে জটিল ভাবে তৈরী হয়েছে Find X।

Advertisement

প্রসঙ্গত ডুয়াল সিম Oppo Find X এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.42 ইঞ্চি 19.5:9 ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.8%। Oppo Find X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে একটি Adreno 630 GPU আর 8GB RAM। এর সাথেই Oppo Find X এ থাকবে 256GB ইন্টারনাল স্টোরেজ। ‘ডুয়াল ট্র্যাক’ পেরিস্কপিক স্ট্রাকচার, একটি মোটর, কিছু তার দিয়ে এই কাজটি সম্পূর্ণ হচ্ছে। এছাড়াও পপ আপ এফেক্ট মসৃণ করার জন্য এই ট্র্যাকের পাশে কুশান ব্যবহার করা হয়েছে। এই সবকিছু একসাথে কাজ করে Oppo Find X এর ছবি তোলা, ভিডিও তোলা ও ফেস আনলকের কাজ হচ্ছে।

একটি স্লাইডারের মধ্যে এই ফোনের ক্যামেরা গুলি রয়েছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 16MP প্রাইমারী সেন্সার। প্রাইমারী সেন্সারে OIS সাপোর্ট থাকছে। এছারাও রিয়ার ক্যামেরায় রয়েছে একটি 20MP সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ছবিকে আরও ভালো করে তোলার ক্ষমতা রয়েছে। Oppo Find X এর সামনে রয়েছে একটি 25MP সেলফি ক্যামেরা। এর সাথেই থ্রি ডি ফেস আনলকের জন্য রয়েছে আলাদা সেন্সার।  Oppo Find X এর ভিতরে রয়েছে একটি 3730 mAh ব্যাটারি। এছাড়াও রয়েছে VOOC ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stunning design
  • Good camera performance
  • Vivid display
  • Snappy performance
  • Bad
  • No IP rating
  • Hidden camera slows down face recognition
 
KEY SPECS
Display 6.42-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 3730mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  2. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  3. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  4. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  5. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  6. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  8. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  9. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  10. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.