Oppo আনতে পারে প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন, পিছনে ফেলবে DSLR-কে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 মার্চ 2026 12:32 IST
হাইলাইট
  • Oppo Find X10 Pro Max ট্রিপল 200MP ক্যামেরার সাথে আসতে পারে
  • সিরিজে Find X10, Find X10 Pro, ও Find X10 Pro Max অর্ন্তভুক্ত থাকবে
  • Oppo বর্তমানে 1/1.3 ইঞ্চি আকারের একটি নতুন 200MP ক্যামেরা পরীক্ষা করছে

Oppo Find X9 Pro features a 200MP periscope telephoto camera

Photo Credit: Oppo

Oppo, Vivo, ও Xiaomi-এর মতো প্রথম সারির সংস্থা চলতি বছর 200 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার ফোন বাজারে আনতে চলেছে। এখনও পর্যন্ত কোনও ফোনে জোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়নি। কিন্তু এই বছর স্মার্টফোনে ডুয়াল 200MP ট্রেন্ডের সূচনা হচ্ছে। মোবাইল ফোনের ক্যামেরা DSLR স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছে নির্মাতারা। শুনলে অবাক হবেন, Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ফোন হতে পারে, যা ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে আসবে। একটা বা দু'টো নয়, আসন্ন এই হ্যান্ডসেটের পিছনে তিন তিনটি 200MP ক্যামেরা দেখা যাবে।

Oppo Find X10 Pro Max ট্রিপল 200MP ক্যামেরার সাথে আসতে পারে

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Oppo Find X10 সিরিজে মোট তিনটি মডেল অর্ন্তভুক্ত থাকবে। এই লাইনআপে Oppo Find X10, Find X10 Pro, ও Find X10 Pro Max আসতে পারে। ফোনগুলির মধ্যে একটি মডেলে তিনটি 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। তিনি নির্দিষ্ট করে নাম উল্লেখ করেননি। কিন্তু Find X10 Pro Max আসন্ন সিরিজের সবচেয়ে অত্যাধুনিক মডেল হওয়ার ফলে এতে তিনটি 200MP ক্যামেরা যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।

ফাঁস হওয়া তথ্য অনুসারে, ফোনটির একটি ক্যামেরায় 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার হতে পারে। এই সেন্সরের আকার প্রায় 1/1.56 ইঞ্চি হওয়ার সম্ভাবনা, যা বর্তমানে বিক্রিত দামি স্মার্টফোনগুলির আল্ট্রাওয়াইড লেন্সের তুলনায় অনেকটা বড়। ফলে ইউজাররা আল্ট্রাওয়াইড শটে কম নয়েজ এবং ভাল ডাইনামিক রেঞ্জ পাবে।

ডিজিটাল চ্যাট স্টেশনের আগে দাবি করেছিলেন, Oppo নাকি 1/1.3 ইঞ্চি আকারের একটি সম্পূর্ণ নতুন 200 মেগাপিক্সেল সেন্সর পরীক্ষা করছে। এটি 4x4 RSMC (রিঅ্যারেঞ্জড পিক্সেল কালার ইনফরমেশন) ও UFCC (আল্ট্রা ফুল কালার ক্যাপচার) নামে দু'টি নতুন প্রযুক্তি আনবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এদের কাজ হবে ছবির রঙের নির্ভুলতা বাড়ানো ও ডাইনামিক রেঞ্জ উন্নত করা। এটি ওপ্পো ফাইন্ড এক্স10 মডেলের মেইন ক্যামেরা হতে পারে।

Oppo Find X10 Pro Max-এর-এর আরেকটি ক্যামেরায় 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকার কথা শোনা গিয়েছে। সিরিজের সমস্ত ফোন MediaTek Dimensity 9600 প্রসেসরে চলতে পারে। তবে সংস্থা এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। প্রসঙ্গত, Oppo Find X9 সিরিজ গত বছর অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছে।

Find X9 এবং Find X9 Pro উভয় ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর রয়েছে। ফোনগুলি Hasselblad-টিউনড ট্রিপল ক্যামেরা সিস্টেম পেয়েছে। Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। Find X9-এর দাম ভারতে 74,999 টাকা থেকে শুরু। অন্য দিকে, Find X9 Pro লঞ্চ হয়েছে 1,09,999 টাকায়।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and compact IP69-rated design
  • Bright and fast AMOLED display
  • Good battery life
  • Capable primary and telephoto cameras
  • Gaming grade hardware
  • Smooth and updated software
  • Bad
  • Selfie video needs work
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 9500
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7025mAh
OS Android 16
Resolution 1256x2760 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Fresh-new IP69-rated design
  • Vibrant display with skinny bezel
  • Smooth software experience
  • Feature-rich software with useful AI add-ons
  • Excellent battery life with fast charging speeds
  • Impressive overall camera performance
  • Bad
  • Teleconverter mount blocks access to other cameras
 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 9500
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 200-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 7500mAh
OS Android 16
Resolution 1272x2772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. শক্তিশালী ব্যাটারি সহ Poco C85x 5G কাল সস্তায় লঞ্চ হচ্ছে, এক চার্জেই 2 দিন ব্যবহার করা যাবে ফোন
  2. Realme Note 80 শক্তিশালী 6,300mAh ব্যাটারি ও মজবুত বডির সাথে 9,000 টাকার মধ্যে লঞ্চ হল
  3. Vivo V70 FE: ভিভো কম বাজেটে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং সহ সুন্দর ফোন আনল
  4. Poco X8 Pro সিরিজ মার্চ 17 লঞ্চ হচ্ছে, থাকবে অবিশ্বাস্য 9,000mAh ব্যাটারি ও শক্তিশালী 5G প্রসেসর
  5. Samsung Galaxy M17e 5G দেশে সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারির সাথে মার্চে লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন
  6. 7,200mAh ব্যাটারি ও 4K ক্যামেরার সাথে আসছে Vivo Y51 Pro, লঞ্চের আগেই দাম ফাঁস
  7. Oppo আনতে পারে প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন, পিছনে ফেলবে DSLR-কে
  8. Realme-এর বাজেট ফোন সেল শুরু হল, সস্তায় 7000mAh ব্যাটারি, কুলিং সিস্টেম, 144Hz ডিসপ্লের মতো ফিচার্স
  9. WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ
  10. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.