দুর্দান্ত ডিসপ্লে ও সুপার-ফাস্ট চার্জিং সহ আসছে Oppo Find X2

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 জানুয়ারী 2020 16:36 IST
হাইলাইট
  • শীঘ্রই লঞ্চ হবে Oppo-r পরবর্তী ফ্ল্যাগশিপ Oppo Find X2
  • নতুন ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট
  • থাকবে 65W Super VOOC ফাস্ট চার্জ সাপোর্ট

2020 সালের প্রথমার্ধে লঞ্চ হবে Oppo Find X2

শীঘ্রই লঞ্চ হবে Oppo-r পরবর্তী ফ্ল্যাগশিপ Oppo Find X2। সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপে থাকবে 65W Super VOOC ফাস্ট চার্জ সাপোর্ট। সম্প্রতি Oppo Reno Ace ফোন প্রথম এই প্রযুক্তি ব্যবহার হয়েছিল। নতুন ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট। চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হতে পারে Oppo Find X2।

এখনও Oppo Find X2-এর দাম সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। সম্প্রতি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন Find X2-তে একটি 2K ডিসপ্লে থাকবে। এই ফোনে ডিসপ্লেতে থাকবে 120Hz রিফ্রেশ রেট। আপাতত শুধুমাত্র Oppo Reno Ace ফোনে ব্যবহার হলেও শীঘ্রই Find X2-তেও আসতে চলেছে 65W Super VOOC ফাস্ট চার্জিং।

Samsung -এর নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে সহ আসছে Galaxy Z Flip

2018 সালে লঞ্চ হয়েছিল Oppo Find X। এই ফোনে প্রথম পপ-আপ ক্যামেরা মডিউল ব্যবহার হয়েছিল। এর পরে এই সিরিজে আর কোন স্মার্টফোন লঞ্চ হয়নি। 2020 সালের প্রথমার্ধে Oppo Find X2 এর হাত ধরে ফিরে আসছে কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজ। নতুন ফোনে থাকবে Qualcomm Snapdragon 865 চিপসেট। ফেব্রুয়ারিতে MWC 2020 ইভেন্টে এই ফোন গোটা দুনিয়ার সামনে নিয়ে আসতে পারে চিনের কোম্পানিটি।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Oppo Find X2-তে Sony-র লেটেস্ট ক্যামেরা সেন্সর ব্যবহার হতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে 6.5 ইঞ্চি OELD ডিসপ্লে। যদিও Find X2-এর অন্যান্য স্পেসিফিকেশন জানা যায়নি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo Find X2, Oppo Find X2 specifications, Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  2. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  3. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  4. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  5. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  6. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  7. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  8. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  9. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  10. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.