Samsung -এর নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে সহ আসছে Galaxy Z Flip

সম্প্রতি Samsung Galaxy Z Flip-এর একাধিক ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। কালো ও গোলাপি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ছবিতে Galaxy Z Flip-এর পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ থাকতে পারে।

Samsung -এর নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে সহ আসছে Galaxy Z Flip

Photo Credit: WinFuture

11 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে Samsung Galaxy Z Flip

হাইলাইট
  • কালো ও বেগুনি রঙে লঞ্চ হবে Samsung Galaxy Z Flip
  • এই ফোনে থাকছে Snapdragon 855+ চিপসেট
  • দুটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে
বিজ্ঞাপন

কয়েক দিন পরেই Samsung Galaxy Unpacked অনুষ্ঠানে লঞ্চ হবে Galaxy S20 সিরিজের একাধিক স্মার্টফোন। এই অনুষ্ঠান থেকে গোটা বিশ্বের সামনে নতুন ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি Samsung Galaxy Z Flip-এর একাধিক ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। কালো ও গোলাপি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ছবিতে Galaxy Z Flip-এর পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ থাকতে পারে।

সম্প্রতি WinFuture ওয়েবসাইটে Samsung Galaxy Z Flip ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস করেছেন টিপস্টার ইভান ব্লাস। ছবিতে বিভিন্ন দিক থেকে নতুন ফোল্ডেবল ফোনটি দেখা গিয়েছে। নতুন ফোনে Motorola Razr (2019)-এর মতো ডিজাইন দেখা গিয়েছে। ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা। থাকছে একটি USB Type-C পোর্ট।

দুর্দান্ত ডিসপ্লে নিয়ে আগামী সপ্তাহে ভারতে আসছে Poco X2

Samsung Galaxy Z Flip-এর সম্ভাব্য দাম

WinFuture-এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 1,500 ইউরো (প্রায় 117,600 টাকা) দামে ইউরোপে 14 ফেব্রুয়ারি বিক্রি শুরু হবে Samsung Galaxy Z Flip।

samsung galaxy z flip evleaks main Samsung Galaxy Z Flip

Samsung Galaxy Z Flip -এর বাইরে থাকছে একটি ছোট ডিসপ্লে
ছবি: ট্যুইটার/ ইভান ব্লাস

Samsung Galaxy Z Flip স্পেসিফিকেশন (সম্ভাব্য)

WinFuture-এ প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Android 10 অপারেটিং সিস্টেম সহ বাজারে আসবে Samsung Galaxy Z Flip। এই ফোল্ডেবল ফোনের বাইরে একটি 1.06 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের উপরে থাকবে Gorilla Glass 6-এর সুরক্ষা। থাকছে অলওয়েজ -অন ডিসপ্লে।

Samsung Galaxy Z Flip-এর ভিতরে থাকবে একটি Snapdragon 855+ চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ। রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে। নতুন ফোল্ডেবল ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় দুটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এর মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Samsung Galaxy Z Flip-এ দুটি ব্যাটারি ব্যবহার হবে। এই দুই ব্যাটারির মোট ক্ষমতা 3,300 mAh। 15W ফাস্ট চার্জিংয়ের সঙ্গেই এই ফোনে থাকবে 9W ওয়্যারলেস চার্জ সাপোর্ট। Galaxy Z Flip-এর ওজন 183 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  2. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  3. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  4. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  7. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  8. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  9. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  10. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »