দুর্দান্ত ডিসপ্লে ও সুপার-ফাস্ট চার্জিং সহ আসছে Oppo Find X2

শীঘ্রই লঞ্চ হবে Oppo-r পরবর্তী ফ্ল্যাগশিপ Oppo Find X2। সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপে থাকবে 65W Super VOOC ফাস্ট চার্জ সাপোর্ট।

দুর্দান্ত ডিসপ্লে ও সুপার-ফাস্ট চার্জিং সহ আসছে Oppo Find X2

2020 সালের প্রথমার্ধে লঞ্চ হবে Oppo Find X2

হাইলাইট
  • শীঘ্রই লঞ্চ হবে Oppo-r পরবর্তী ফ্ল্যাগশিপ Oppo Find X2
  • নতুন ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট
  • থাকবে 65W Super VOOC ফাস্ট চার্জ সাপোর্ট
বিজ্ঞাপন

শীঘ্রই লঞ্চ হবে Oppo-r পরবর্তী ফ্ল্যাগশিপ Oppo Find X2। সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপে থাকবে 65W Super VOOC ফাস্ট চার্জ সাপোর্ট। সম্প্রতি Oppo Reno Ace ফোন প্রথম এই প্রযুক্তি ব্যবহার হয়েছিল। নতুন ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট। চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হতে পারে Oppo Find X2।

এখনও Oppo Find X2-এর দাম সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। সম্প্রতি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন Find X2-তে একটি 2K ডিসপ্লে থাকবে। এই ফোনে ডিসপ্লেতে থাকবে 120Hz রিফ্রেশ রেট। আপাতত শুধুমাত্র Oppo Reno Ace ফোনে ব্যবহার হলেও শীঘ্রই Find X2-তেও আসতে চলেছে 65W Super VOOC ফাস্ট চার্জিং।

Samsung -এর নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে সহ আসছে Galaxy Z Flip

2018 সালে লঞ্চ হয়েছিল Oppo Find X। এই ফোনে প্রথম পপ-আপ ক্যামেরা মডিউল ব্যবহার হয়েছিল। এর পরে এই সিরিজে আর কোন স্মার্টফোন লঞ্চ হয়নি। 2020 সালের প্রথমার্ধে Oppo Find X2 এর হাত ধরে ফিরে আসছে কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজ। নতুন ফোনে থাকবে Qualcomm Snapdragon 865 চিপসেট। ফেব্রুয়ারিতে MWC 2020 ইভেন্টে এই ফোন গোটা দুনিয়ার সামনে নিয়ে আসতে পারে চিনের কোম্পানিটি।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Oppo Find X2-তে Sony-র লেটেস্ট ক্যামেরা সেন্সর ব্যবহার হতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে 6.5 ইঞ্চি OELD ডিসপ্লে। যদিও Find X2-এর অন্যান্য স্পেসিফিকেশন জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  2. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  3. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  4. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  5. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  6. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
  7. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  8. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  9. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  10. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »