3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ঠান্ডা ফ্যান যুক্ত ভারতের প্রথম স্মার্টফোন Oppo K13 Turbo

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 অগাস্ট 2025 16:09 IST
হাইলাইট
  • Oppo K13 Turbo Pro এর প্রথম সেলে 3,000 টাকা ছাড়
  • এটি ভারতের প্রথম ইন-বিল্ট কুলিং ফ্যান যুক্ত স্মার্টফোন
  • Oppo K13 Turbo একটি 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে

Oppo K13 Turbo Pro ফোনে 6.8 ইঞ্চি AMOLED Dimensity 8400 চিপসেট, 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ও ইন-বিল্ট কুলিং ফ্যান রয়েছে।

Photo Credit: Oppo K13 Turbo সিরিজে 7,000mAh ব্যাটারি আছে

Oppo K13 Turbo Pro আগস্ট 11 তারিখে K13 Turbo Pro-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল। Pro ভেরিয়েন্টের সেল আগস্ট 15 থেকে শুরু হয়েছে। আর আজ থেকে স্ট্যান্ডার্ড মডেলটির বিক্রি শুরু হল। প্রথম সেলে Oppo K13 Turbo Pro এর উপর 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। Oppo K13 Turbo সিরিজ দেশের প্রথম স্মার্টফোন যা কুলিং ফ্যান সহ এসেছে। এমন সেন্ট্রিফিউগাল ফ্যান এর আগে দেশের কোনও ফোনে দেখা যায়নি। আবার প্যাসিভ কুলিংয়ের জন্য উভয় মডেলেই 7,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। নতুন ফোনগুলির অন্যান্য আকষর্ণের মধ্যে রয়েছে 7,000mAh ব্যাটারি, IPX6, IPX8 ও IPX9 ওয়াটার রেজিস্ট্যান্স, এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ভারতে Oppo K13 Turbo এর দাম ও অফার

ভারতে Oppo K13 Turbo এর দাম 27,999 টাকা থেকে শুরু হয় যা 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম। ফোনটির 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভার্সনও আছে যার দাম 29,999 টাকা। এটি ফার্স্ট পার্পল, নাইট হোয়াইট এবং মিডনাইট ম্যাভেরিক রঙে উপলব্ধ। হ্যান্ডসেটটি বর্তমানে Flipkart, Oppo India ই-স্টোর এবং নির্বাচিত অফলাইন রিটেল স্টোরগুলির মাধ্যমে আজ থেকে কেনা যাচ্ছে।

সেলের প্রথম দিনে, গ্রাহকরা Axis Bank, Bank of Baroda, DBS Bank, Federal Bank, HDFC Bank, IDFC First Bank এবং State Bank of India এর কার্ড ব্যবহার করে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এর ফলে Oppo K13 Turbo এর 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 24,999 টাকা এবং 26,999 টাকায় নেমে আসতে পারে।

Oppo K13 Turbo স্পেসিফিকেশন, ফিচার্স

Oppo K13 Turbo এর সামনে 6.80 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,600 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K (1,280x2,800 পিক্সেল) রেজোলিউশন সমর্থন করে। স্মার্টফোনটি MediaTek Dimensity 8450 প্রসেসর দ্বারা পরিচালিত যা 12 জিবি LPDDR5X র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এটি Android 15 নির্ভর ColorOS 15.0.2 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি দু'টি মেজর OS আপগ্রেড ও তিন বছর ধরে সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

ওপ্পো কে13 টার্বোর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে বাইপাস চার্জিং ও 80W চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি বর্তমান। হ্যান্ডসেটটির কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  2. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  3. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  4. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  5. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  6. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  7. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  8. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  9. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  10. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.