16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 সেপ্টেম্বর 2026 14:36 IST
হাইলাইট
  • Oppo K14 Lite পাওয়ারফুল 7,000mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • এই ফোনের পিছনে 13 মেগাপিক্সেল AI ক্যামেরা থাকবে
  • Oppo K14 Lite পার্পেল ও ডার্ক ব্রাউন কালার অপশনে উপলব্ধ হবে

Oppo K14 Lite will be available in dark brown and purple colour options

Photo Credit: Oppo

Oppo K14 Lite ভারতে আসছে সেপ্টেম্বরেই। Oppo K সিরিজের নতুন স্মার্টফোনের লঞ্চের তারিখ, ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও বেশ কিছু ফিচার্স অফিশিয়ালি প্রকাশ হয়েছে। এই ফোনে পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, ব্যাটারি 6 বছর ভাল স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হবে। এটি স্ট্যান্ডবাই অবস্থায় 675.13 ঘন্টা বা 28 দিন টিকবে। Oppo K14 Lite পার্পেল এবং ডার্ক ব্রাউন রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। আসন্ন হ্যান্ডসেটে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স, 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, স্মার্ট টাচ, এবং মেমরি এক্সপ্যানশনের মতো ফিচার্স থাকবে।

Oppo K14 Lite লঞ্চের তারিখ ও স্পেসিফিকেশন

সেপ্টেম্বর 16 তারিখে ভারতে লঞ্চ হবে Oppo K14 Lite। এটি ফ্লিপকার্টে পাওয়া যাবে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে এই ফোনের একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখানে বলা হয়েছে, এই হ্যান্ডসেটে থাকা 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি একবার চার্জে 26.84 ঘন্টা ভিডিও প্লেব্যাক অফার করবে।

ওপ্পো কে14 লাইট একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে, যার স্ক্রিন রিফ্রেশ রেট হল 120 হার্টজ। ফটোগ্রাফির জন্য পিছনের অংশে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। ফোনটি রান করবে অক্টা-কোর প্রসেসরে। এতে 4 জিবি ফিজিক্যাল র‍্যাম থাকবে। আবার র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

এছাড়াও, ফোনে নাইট মোড, পোট্রেট মোড, রিটাচ, ও এআই ইরেজার ফিচার পাওয়া যাবে। এতে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল থাকবে। প্রসঙ্গত, Oppo K14 Lite মডেলে Oppo A6c 4G-এর মতো বৈশিষ্ট্য মিলবে বলে মনে করা হচ্ছে। ফোন দুটি দেখতেও হুবহু এক। লঞ্চের সময় শুরুর দাম ছিল 13,999 টাকা। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ। 

অন্য দিকে, 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 16,999 টাকা। Oppo A6c ফোনের সামনেও 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন, ও 900 নিট ব্রাইটনেস (HBM) অফার করে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 7,000mAh ব্যাটারি, যা 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করে। 

Advertisement

ফোনের পিছনে অটোফোকাস সাপোর্টযুক্ত একটি 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল মেইন ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এটি Unisoc T7250 প্রসেসর দ্বারা পরিচালিত, যা শুধু 4G কানেক্টিভিটি সাপোর্ট করে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.