Oppo K14 Lite অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
Photo Credit: Oppo
Oppo K14 Lite will be available in dark brown and purple colour options
Oppo K14 Lite ভারতে আসছে সেপ্টেম্বরেই। Oppo K সিরিজের নতুন স্মার্টফোনের লঞ্চের তারিখ, ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও বেশ কিছু ফিচার্স অফিশিয়ালি প্রকাশ হয়েছে। এই ফোনে পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, ব্যাটারি 6 বছর ভাল স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হবে। এটি স্ট্যান্ডবাই অবস্থায় 675.13 ঘন্টা বা 28 দিন টিকবে। Oppo K14 Lite পার্পেল এবং ডার্ক ব্রাউন রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। আসন্ন হ্যান্ডসেটে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স, 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, স্মার্ট টাচ, এবং মেমরি এক্সপ্যানশনের মতো ফিচার্স থাকবে।
সেপ্টেম্বর 16 তারিখে ভারতে লঞ্চ হবে Oppo K14 Lite। এটি ফ্লিপকার্টে পাওয়া যাবে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে এই ফোনের একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখানে বলা হয়েছে, এই হ্যান্ডসেটে থাকা 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি একবার চার্জে 26.84 ঘন্টা ভিডিও প্লেব্যাক অফার করবে।
ওপ্পো কে14 লাইট একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে, যার স্ক্রিন রিফ্রেশ রেট হল 120 হার্টজ। ফটোগ্রাফির জন্য পিছনের অংশে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। ফোনটি রান করবে অক্টা-কোর প্রসেসরে। এতে 4 জিবি ফিজিক্যাল র্যাম থাকবে। আবার র্যাম ভার্চুয়ালি 8 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
এছাড়াও, ফোনে নাইট মোড, পোট্রেট মোড, রিটাচ, ও এআই ইরেজার ফিচার পাওয়া যাবে। এতে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল থাকবে। প্রসঙ্গত, Oppo K14 Lite মডেলে Oppo A6c 4G-এর মতো বৈশিষ্ট্য মিলবে বলে মনে করা হচ্ছে। ফোন দুটি দেখতেও হুবহু এক। লঞ্চের সময় শুরুর দাম ছিল 13,999 টাকা। বেস মডেলে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ।
অন্য দিকে, 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 16,999 টাকা। Oppo A6c ফোনের সামনেও 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন, ও 900 নিট ব্রাইটনেস (HBM) অফার করে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 7,000mAh ব্যাটারি, যা 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করে।
ফোনের পিছনে অটোফোকাস সাপোর্টযুক্ত একটি 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল মেইন ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এটি Unisoc T7250 প্রসেসর দ্বারা পরিচালিত, যা শুধু 4G কানেক্টিভিটি সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale