আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 সেপ্টেম্বর 2026 19:30 IST
হাইলাইট
  • Oppo K14 Plus 5G সর্বোচ্চ 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনে আসবে
  • Oppo K14 Plus 5G চলবে MediaTek Dimensity 7360 Max প্রসেসরে
  • এই স্মার্টফোনে OIS প্রযুক্তিসম্পন্ন রিয়ার ক্যামেরা থাকবে

Oppo K14 Plus 5G will carry a dual rear camera setup

Photo Credit: Oppo

সেপ্টেম্বর 29 ভারতে আসতে চলেছে Oppo K14 Plus 5G। বুধবারই ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছিল কোম্পানি। ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট থেকে এই স্মার্টফোনের একাধিক স্পেসিফিকেশন, ফিচার্স, এবং ডিজাইন সামনে এসেছিল। এবার আপকামিং ফোনটির দাম প্রকাশ হয়েছে। এটি Oppo K14 সিরিজের সবচেয়ে দামি মডেল হবে। তার জন্য অবশ্য ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তিসম্পন্ন রিয়ার ক্যামেরা, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও শক্তিশালী 8,000mAh ব্যাটারির মতো ফিচার্স যুক্ত করেছে ওপ্পো। এছাড়াও, 4K ভিডিও রেকর্ড করার সুবিধা, IP69K রেটিং, ও ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

Oppo K14 Plus 5G কেমন দামে লঞ্চ হবে?

Oppo K14 Plus 5G মডেলের জন্য ফ্লিপকার্টে তৈরি বিশেষ মাইক্রোসাইটটি আপডেট করে সম্ভাব্য দামের আভাস দিয়েছে কোম্পানি। ভারতে ফোনটির দাম হবে 45,000 টাকার মধ্যে, যা সিরিজের অন্য তিন ফোনের তুলনায় অনেকটাই বেশি। তবে Oppo দাবি করছে যে, এটি ওই দামের রেঞ্জে দেশের সবচেয়ে স্মুথ ফোন হতে চলেছে। 

Advertisement

ডিভাইসটি 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ফোনের র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি বাড়ানো যাবে। ফ্লিপকার্ট থেকে আগেই জানা গিয়েছে, Oppo K14 Plus 5G ডুয়াল ব্যাক ক্যামেরা ইউনিট দিয়ে সজ্জিত থাকবে। এত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর পাওয়া যাবে।

সেলফি ও ভিডিও চ্যাটের জন্য এই ফোনের সামনে Sony IMX480 সেন্সরযুক্ত 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এতে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যা 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও 3,600 নিট পিক ব্রাইটনেস সমর্থন কররে। Oppo বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে।

ওপ্পো কে14 প্লাস 5G-এর 8,000mAh মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 45W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। এটি একবার সম্পূর্ণ চার্জ করলে 15.3 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রলিং, 30.33 ঘন্টা হোয়াটঅ্যাপে কথা বলা, এবং 12.4 ঘন্টা BGMI খেলার ব্যাকআপ পাওয়া যাবে। পারফরম্যান্সের কথা বললে, ফোনটি MediaTek Dimensity 7360 Max  প্রসেসর ব্যবহার করেছে। চিপসেটটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়ন+স্কোর করেছে।

Advertisement

প্রসঙ্গত, বর্তমানে ভারতে Oppo K14 সিরিজের তিনটি ফোন পাওয়া যাচ্ছে — Oppo K14 5G, Oppo K14x 5G, এবং Oppo K14 Lite (4G)। ফোনগুলির দাম যথাক্রমে 25,999, 18,999, ও 16,999 টাকা থেকে শুরু।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.