Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে

Oppo K15 চীনে ডুয়াল 50MP রিয়ার ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, ও MediaTek Dimensity 7360 চিপের সঙ্গে লঞ্চ হচ্ছে।

Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে

Photo Credit: Oppo

Oppo K15 features a built-in active cooling fan

হাইলাইট
  • Oppo K15 বিল্ট-ইন অ্যাক্টিভ কুলিং ফ্যানের সঙ্গে আসছে
  • স্মার্টফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে
  • Oppo K15 শক্তিশালী 8,000mAh ব্যাটারি ব্যবহার করবে
বিজ্ঞাপন

Oppo K15 জুলাই 24 চীনে লঞ্চ হচ্ছে। Oppo K15 Pro এবং Oppo K15 Pro+ পয়লা এপ্রিল বাজারে এসেছিল। সিরিজের স্ট্যান্ডার্ড তথা তৃতীয় মডেল সাড়ে তিন মাসের বেশি সময় পর আত্মপ্রকাশ করতে চলেছে। Oppo K15-এর স্পেসিফিকেশন, ফিচার্স, ডিজাইন, ও কালার অপশন অফিসিয়াল লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে। ওপ্পোর আসন্ন ফোনে Oppo K15 Pro+ ও K15 Pro-এর মতো বিল্ট-ইন অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, ডিভাইসটি RGB লাইটিং, বিশাল 8,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং MediaTek Dimensity 7000 সিরিজের প্রসেসর দিয়ে সজ্জিত থাকবে।

Oppo K15 স্পেসিফিকেশন ও ফিচার্স

Oppo K15 চাইনিজ মার্কেটে অন্তত 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে বলে জানা গিয়েছে। এটি র‍্যাপিড হোয়াইট ও গেল গ্রে রঙের বিকল্পে পাওয়া যাবে। ফোনের সামনে 6.59 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। স্ক্রিনের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা মিলবে।

ওপ্পো কে15 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS প্রযুক্তির) 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। ফোনের শক্তিশালী 8,000mAh ব্যাটারি বাইপাস চার্জিং ও 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Oppo K15 মডেলে ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম থাকবে। এতে 4,950 বর্গমিমি হিট ডিসিপেশন এরিয়া আছে, যা স্মার্টফোনের তাপ দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করবে। ফলে দীর্ঘ সময় গেমিং বা ভারী কাজ করার সময় অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কমবে। এই হ্যান্ডসেটে IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং থাকবে বলে জানানো হয়েছে।

Oppo K15 রান করবে MediaTek Dimensity 7360 প্রসেসরে। তুলনাস্বরূপ, Oppo K15 Pro ও Oppo K15 Pro+ যথাক্রমে Dimensity 8500 Super ও Dimensity 9500s প্রসেসর ব্যবহার করেছে। অর্থাৎ, পারফরম্যান্সের দিক থেকে স্ট্যান্ডার্ড মডেল পিছিয়ে থাকবে। কিন্তু এর জন্য ফোনের দামও কম রাখা হবে বলে আশা করা যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
  2. 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ
  3. Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
  4. Realme P4s 5G লঞ্চ হচ্ছে আগস্ট 26, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  5. 30,000 টাকা পাবে প্রত্যেক নাগরিক, AI থেকে লাভের ভাগ আমজনতাকে দেবে এই দেশ
  6. ভারতে তৈরি হবে Oppo, OnePlus, এবং Realme-এর স্মার্টফোন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বড় সাফল্য
  7. 10,000mAh ব্যাটারি নিয়ে বাজেটে লঞ্চ হল iQOO Z11S, সঙ্গে এল Neo 11 Ultra গেমিং ফোন
  8. Samsung ও Xiaomi একাধিক স্মার্টফোন এবং ট্যাবের দাম বাড়াল, 5,000 টাকা ধাক্কা
  9. Samsung লঞ্চ করল Galaxy Forever প্রোগ্রাম, ফোন ফেরত দিলে পাবেন 55% পর্যন্ত দাম
  10. গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »