প্রকাশ্যে Oppo K15 স্মার্টফোন, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি থাকতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 জুন 2026 12:04 IST
হাইলাইট
  • Oppo K15 বিশাল 8,000mAh ব্যাটারি ব্যবহার করতে পারে
  • এই ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে
  • Oppo K15 একটি 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন অফার করতে পারে

Oppo K15 Pro Series is equipped with a built-in active cooling fan

Photo Credit: Oppo

স্ট্যান্ডার্ড Oppo K15 স্মার্টফোনকে নিয়ে জোর জল্পনা শুরু হল। Oppo K15 ও Oppo K15 Pro+ গত এপ্রিলে ইন-বিল্ট অ্যাক্টিভ কুলিং ফ্যানের সঙ্গে চীনে লঞ্চ হয়েছে। PYD110 মডেল নম্বরের একটি আসন্ন ফোনকে TENAA সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এটি Oppo K15 নামে বাজারে আসবে। প্ল্যাটফর্মটির লিস্টিং ফোনটির বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে। ওপ্পোর নতুন মডেলে পাওয়ারফুল 8,000mAh ব্যাটারি ব্যবহার হতে পারে। ডিভাইসটি আটটি কোরযুক্ত (অক্টা-কোর) চিপসেটে রান করবে। এতে AMOLED ডিসপ্লে এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

Oppo K15 স্পেসিফিকেশন

গিজমোচীনার রিপোর্ট থেকে জানা গিয়েছে, PYD110 আসলে Oppo K15-এর মডেল নম্বর। সিরিজের তৃতীয় মডেলের ব্যাটারি, ডিসপ্লে, এবং প্রসেসর সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। ফোনের সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে, যা 1.07 বিলিয়ন কালার এবং 1.5K রেজোলিউশন (1,256 x 2,760) সাপোর্ট করবে।

Advertisement

লিস্টিং অনুসারে, ফটোগ্রাফির জন্য Oppo K15-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনেও একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। পারফরম্যান্সের জন্য 2.5 গিগাহার্টজ প্রসেসর দেওয়া হবে। Oppo K15 সিরিজের প্রথম দুই মডেলের মতো এতে MediaTek Dimensity প্রসেসর থাকবে কিনা, তা নিশ্চিত করা যায়নি।

সার্টিফিকেশন সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ওপ্পো কে15 মডেলের রেটেড ব্যাটারি ক্যাপাসিটি 7,755mAh। সাধারণত স্মার্টফোন নির্মাতারা মার্কেটিং করার সময় রেটেড ক্যাপাসিটির তুলনায় সামান্য বেশি টিপিক্যাল ব্যাটারি ক্যাপাসিটি উল্লেখ করে থাকে। সেই হিসেবে এটি 8,000mAh ব্যাটারি নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। TENAA লিস্টিংয়ে চার্জিং স্পিড উল্লেখ ছিল না।

Oppo K15 মার্কেটে 8 জিবি + 12 জিবি র‍্যাম ও 256 জিবি + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হতে পারে। ফোনটি 8.27 মিমি পুরু ও ওজন 205 গ্রাম হবে। এছাড়াও, ইনফ্রারেড ব্লাস্টার, ব্লুটুথ, এবং USB-C পোর্ট থাকবে।

Advertisement

জানিয়ে রাখি, Oppo K15 Pro ও K15 Pro+ মডেলে যথাক্রমে Dimensity 8500 Super এবং Dimensity 9500s প্রসেসর দিয়েছে কোম্পানি। দুই ফোনেই থার্মাল ম্যানেজমেন্টের জন্য অ্যাক্টিভ কুলিং ফ্যান রয়েছে। ফোনগুলির ক্যামেরা মডিউলের ভিতরে একটি ব্রিদিং লাইট আছে, যা নোটিফিকেশনের উপর ভিত্তি করে বিভিন্ন লাইটিং এফেক্ট তৈরি করবে। তবে TENAA ডেটাবেসে প্রকাশিত Oppo K15 মডেলের ছবি ইঙ্গিত করছে যে, এতে কুলিং ফ্যান নাও থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  2. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  3. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  4. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  5. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  6. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  7. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  8. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  9. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  10. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.