Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান

Oppo K15 চীনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, Dimensity 7360 Super প্রসেসর, ও 8,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে।

Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান

Photo Credit: Oppo

Oppo K15 has a 50-megapixel selfie camera

হাইলাইট
  • Oppo K15 বিল্ট-ইন অ্যাক্টিভ কুলিং ফ্যানের সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করেছে
  • Oppo K15-এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
বিজ্ঞাপন

Oppo K15 লঞ্চ হয়ে গেল। এটি Oppo K15 সিরিজের তৃতীয় মডেল। Oppo K15 Pro এবং K15 Pro+ পয়লা এপ্রিল বাজারে এসেছিল। দুই ফোনের মতো স্ট্যান্ডার্ড মডেলেও বিল্ট-ইন অ্যাক্টিভ কুলিং ফ্যান দেওয়া হয়েছে। এটি প্রসেসর ও ব্যাটারির অতিরিক্ত তাপ দ্রুত বাইরে বের করে ফোনকে ঠান্ডা রাখবে। এতে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেমও পাওয়া যাবে। Oppo K15 আকর্ষণীয় ডিজাইন, RGB ব্রিদিং লাইটি, 8,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও IP69 রেটিংয়ের সঙ্গে এসেছে। নতুন ফোনে MediaTek Dimensity 7000 সিরিজের প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি।

Oppo K15 ফিচার্স ও স্পেসিফিকেশন

ওপ্পো কে15 একটি 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 1.5K রেজোলিউশন (2,700 x 1,256 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। ফোনটি Dimensity 7360 Super প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

Oppo K15-এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনেও একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

নতুন Oppo স্মার্টফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ 8,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি বর্তমান। এই ডিভাইসে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার, 5G কানেক্টিভিটি, এবং ইনফ্রারেড ব্লাস্টারের মতো ফিচার্স রয়েছে। এটি 8.31 মিমি পুরু এবং ওজন 206 গ্রাম। ফোনে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে।

Oppo K15 দাম

চাইনিজ মার্কেটে Oppo K15 এর দাম 2,299 ইউয়ান রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 33,000 টাকার সমান। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফোনটি গ্রে ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ। Oppo আর্ন্তজাতিক বাজারে লঞ্চের বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি।

প্রসঙ্গত, Oppo K15 Pro এবং Oppo K15 Pro+ যথাক্রমে Dimensity 8500 Super ও Dimensity 9500s প্রসেসর দ্বারা পরিচালিত।এপ্রিলে লঞ্চের সময় Oppo K15 Pro-এর স্টার্টিং প্রাইস ছিল 2,999 ইউয়ান (প্রায় 40,515 টাকা)। K15 Pro+ ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছিল 3,499 ইউয়ান থেকে (প্রায় 47,000 টাকা)।

  • KEY SPECS
  • NEWS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 7360 Super
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1,256x2,760 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  2. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  3. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  4. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  5. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  6. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  7. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
  8. iPhone 18 আসার আগেই বড় তথ্য ফাঁস, সমস্ত Mac মডেল আপডেট করবে Apple
  9. Samsung-এর প্রথম AI চশমা হাজির, চোখে পরলে ছবি তুলবে, শোনাবে গান!
  10. Samsung দুই নতুন Galaxy Watch লঞ্চ করল, শরীরের খুঁটিনাটি বুঝে জানাবে সুস্থ থাকার পরামর্শ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »