বিশ্বের বাজারে এসে গেলো Oppo Reno 13F 5G এবং Reno 13F 4G

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 8 জানুয়ারী 2025 13:27 IST
হাইলাইট
  • Oppo Reno 13F 5G এবং Reno 13F 4G-ফোনগুলি একটি 5,800mAh-ব্যাটারী পেয়েছে
  • হ্যান্ডসেটগুলি 45W তারযুক্ত SuperVOOC চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে
  • Oppo Reno 13F হ্যান্ডসেটগুলি

Oppo Reno 13F 5G গ্রাফাইট গ্রে, লুমিনাস ব্লু এবং প্লুম পার্পল শেডে আসে

Photo Credit: Oppo

Oppo Reno 13 এবং Reno 13 Pro-হ্যান্ডসেটগুলি 2024 সালের নভেম্বর মাসে চীনের বাজারে লঞ্চের পর এবার বিশ্বের বাজারেও উন্মোচিত হয়েছে। বিশ্বের বাজারে লঞ্চের সাথে সিরিজটি দুটি নতুন ডিভাইসও নিয়ে এসেছে-Oppo Reno 13F 5G এবং Reno 13F 4G। Oppo Reno 13F-এ একটি 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে এবং এটিতে 45W-তারযুক্ত SuperVOOC চার্জিং সমর্থিত 5,800mAh-ব্যাটারী আছে। দাবী করা হয়েছে যে,ধূলো এবং জল প্রতিরোধের জন্য এটিতে মিলিতভাবে IP66+IP68 এবং IP69-রেটিং দেওয়া হয়েছে।

Oppo Reno 13F 5G এবং Reno 13F 4G-এর উপলব্ধতা এবং রঙের বিকল্প:

Oppo Reno 13F 5G-ফোনটিকে 8জিবি+128জিবি, 8জিবি + 256জিবি, 12জিবি+256জিবি এবং 12জিবি+512জিবি বিকল্পের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। অন্যদিকে তালিকায় দেখা যাচ্ছে, Reno 13F 4G-হ্যান্ডসেটটি 8জিবি+256জিবি এবং 8জিবি+512জিবি বিকল্পের সাথে উপলব্ধ আছে।

Advertisement

Oppo-কোম্পানী এখনও পর্যন্ত বিশ্ব-বাজারের জন্য এই হ্যান্ডসেটগুলির কোনো দাম প্রকাশ করেনি। যাইহোক এটি নিশ্চিত যে, Oppo Reno 13-সিরিজের ফোনগুলি পর্যায়ক্রমে APAC (Asia-Pacific) অঞ্চলগুলিতে রোলআউট করা হবে।

Oppo Reno 13-সিরিজের উভয় স্মার্টফোনই গ্রাফাইট-গ্রে এবং প্লাম-পার্পল রঙের বিকল্পে আসবে। Reno 13F 5G-ফোনটি একটি তৃতীয় লুমিনাস-ব্লু-শেড, সেখানে 4G-বিকল্পটি একটি স্কাইলাইন-ব্লু রঙের বিকল্পে পাওয়া যাবে।

উল্লেখযোগ্যভাবে বলা ভালো, Oppo Reno 13 এবং Reno 13 Pro-হ্যান্ডসেটগুলি ভারতে জানুয়ারি মাসের আগামী 9 তারিখ লঞ্চের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে কোম্পানি এখনও পর্যন্ত ভারতে Reno 13F-ডিভাইসগুলি উপলব্ধতার বিষয়ে কিছু ঘোষণা করেনি।

Advertisement

Oppo Reno 13F 5G এবং Reno 13F 4G-এর স্পেসিফিকেশন এবং ফিচার:

Oppo Reno 13F 5G এবং Reno 13F 4G-হ্যান্ডসেটগুলি 120Hz রিফ্রেশরেটের সাথে একটি 6.67ইঞ্চির Full-HD+ (1,080× 2,400 পিক্সেল) OLED ডিসপ্লে দ্বারা সজ্জিত, এটি সর্বোচ্চ 1200নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম এবং এটিতে AGC DT Star2-এর সুরক্ষা আছে। 5G বিকল্পটি একটি Snapdragon 6 Gen 1 SoC-দ্বারা চালিত এবং সাথে 12জিবি পর্যন্ত LPDDR4X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে 4G-বিকল্পটি একটি MediaTek Helio G100 চিপসেট পেয়েছে এবং 8জিবি LPDDR4X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ যুক্ত করা আছে। উভয় হ্যান্ডসেটই Android 15-ভিত্তিক ColorOS 15-দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে Reno 13-সিরিজের ফোনগুলি একটি 50- মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরার সাথে একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড একটি 2-মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট সেন্সর পেয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনগুলোর সামনের অংশে একটি 32-মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে। উভয় হ্যান্ডসেটই ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য মিলিতভাবে IP66+IP68 এবং IP69 রেটিং পেয়েছে বলে দাবি করা হয়েছে।

Reno 13-সিরিজের হ্যান্ডসেটগুলি 45W তারযুক্ত SuperVOOC চার্জিং সমর্থিত একটি 5,800mAh-ব্যাটারী দ্বারা চালিত। নিরাপত্তার ক্ষেত্রে ফোনগুলির ডিসপ্লের মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সংযোগের জন্য এগুলিতে Wi-Fi, ব্লুটুথ, GPS, NFC এবং একটি USB Type-C-পোর্ট যুক্ত করা হয়েছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.