ভারতে Oppo R17 Pro ফোনের দাম জানা যায়নি। লঞ্চ ইভেন্টে এই ফোনের দাম জানানো হবে। চিনে Oppo 17 Pro এর দাম 4299 ইউয়ান (প্রায় 44,100 টাকা)।
4 ডিসেম্বর মুম্বাইতে এক ইভেন্টে ভারতে Oppo R17 Pro লঞ্চ হবে
শিঘ্রই ভারতে আসছে Oppo –র ফ্ল্যাগশিপ R17 Pro। আগামী 4 ডিসেম্বর মুম্বাইতে এক ইভেন্টে ভারতে Oppo R17 Pro লঞ্চ করবে চিনের কোম্পানিটি। সম্প্রতি চিনে Oppo 17 Pro লঞ্চ হয়েছিল। এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। একই সাথে ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। Oppo 17 Pro এর প্রধান আকর্ষন ফোনের পিছনের তিনটি ক্যামেরা। এর সাথেই Oppo 17 Pro ফোনে VOOC ফাস্ট চার্জ সাপোর্ট, 8GB RAM, Snapdragon 710 চিপসেট থাকবে।
আরও পড়ুন: ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Oppo 17 Pro
ভারতে Oppo R17 Pro ফোনের দাম জানা যায়নি। লঞ্চ ইভেন্টে এই ফোনের দাম জানানো হবে। চিনে Oppo 17 Pro এর দাম 4299 ইউয়ান (প্রায় 44,100 টাকা)।
Oppo 17 Pro ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Oppo 17 Pro তে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট, 8GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo 17 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার, একটি 20MP দ্বিতীয় সেন্সার ও তৃতীয় একটি থ্রিডি সেন্সার থাকবে। তবে এই তিন নম্বর সেন্সারটি ঠিক কী কাজ করবে তা জানায়নি Oppo।
কানেক্টিভিটির জন্য Oppo 17 Pro তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/ A-GPS, USB Type-C আর NFC। Oppo 17 Pro ফোনের ভিতরে থাকবে একটি 3700 mAh ব্যাটারি। কোম্পানির নিজস্ব VOOC চার্জিং টেকনোলজির মাধ্যমে দ্রুত এই ফোন চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999