গিরগিটির কায়দায় রঙ বদল! নতুন স্মার্টফোনে বিরাট চমক আনল Oppo

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 জুলাই 2025 12:51 IST
হাইলাইট
  • Oppo Reno 14 এর নতুন সান ও মুনলাইট কালার লঞ্চ হয়েছে
  • এই এডিশনে রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল রয়েছে
  • Oppo Reno 14 এর ব্যাটারি 6,000mah

Oppo Reno 14 ফোনের নতুন সান ও মুনলাইট কালার

Photo Credit: Oppo

Oppo Reno 14 ও Reno 14 Pro ভারতে সদ্য লঞ্চ হয়েছে। সুন্দর ডিজাইন ও তুখোড় ফিচার্সের কারণে ফোনগুলি সমালোচকদের কাছ থেকে প্রশংসা আদায় করে নিয়েছে। কোম্পানি এখন এই সিরিজের ফোনে আরও একটি চমক এনেছে। Oppo Reno 14 নতুন 'সান ও মুনলাইট' কালার ভেরিয়েন্টে বাজারে এসেছে। এই মডেলটির বিশেষত্ব হল রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল। স্মার্টফোনটির পেছনের অংশ তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাসের সাথে সাথে রঙ পরিবর্তন করতে পারে। এই ফোনে MediaTek Dimensity 8350 চিপসেট, 80W ফাস্ট চার্জিং, 6,000mAh ব্যাটারি, ও 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 50MP সেলফি ক্যামেরা রয়েছে।

Oppo Reno 14 Sun ও Moonlight কালার ভেরিয়েন্টের বিশেষত্ব ও দাম

গিরগিটির যেমন তাপমাত্রা এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে রং বদলায়, একই কায়দায় Oppo Reno 14 তাপমাত্রার সংস্পর্শে এসে নিজের রঙ পরিবর্তন করতে সক্ষম। তাপমাত্রা অনুযায়ী, এটি  সানলাইট অরেঞ্জ অথবা মুনলাইট সিলভার কালার ধারণ করে। উষ্ণতা 60°C এর উপরে গেলে সিলভার এবং -15°C তাপমাত্রায়, ফোনের পিছনের অংশ কমলা রঙে বদলে যায়।

চীনে ওপ্পো রেনো 14-এর সান এবং মুনলাইট কালার ভেরিয়েন্টটি জুলাই 11 থেকে বিক্রি শুরু হবে। ফোনটির 12 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ সহ বেস মডেলের দাম 2,799 ইউয়ান (প্রায় 33,000 টাকা)। এই কালার এডিশন ভারতে কবে আসবে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, রেনো সিরিজের ফোনটি এ দেশে ফরেস্ট গ্রিন ও পার্ল হোয়াইট রঙে উপলব্ধ। বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 37,999 টাকা খরচ। অন্যদিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 39,999 টাকা এবং 42,999 টাকা।

Oppo Reno 14 স্পেসিফিকেশন

রং-পরিবর্তনকারী ব্যাক প্যানেল যোগ করা ছাড়া, Oppo Reno 14 সান ও মুনলাইট কালার অপশনের সমস্ত স্পেসিফিকেশন অন্যান্য ভেরিয়েন্টের মতো রাখা হয়েছে। এই ফোনে 6.59 ইঞ্চি HDR+ AMOLED স্ক্রিন আছে যা 120Hz রিফ্রেশ রেট, 1,200 নিট HBM ব্রাইটনেস, 1 বিলিয়ন কালার, এবং 1,256 x 2,800 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ডিসপ্লে প্যানেলটি কর্নিং গরিলা গ্লাস 7i দিয়ে সুরক্ষিত।

Oppo Reno 14 এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর দ্বারা চালিত। এতে 80W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Vivid display
  • Good camera performance
  • Decent battery life
  • IP55, IP68, and IP69 ratings
  • Bad
  • Bloatware
  • Wide-angle could have been better
  • Overheating issue
 
KEY SPECS
Display 6.59-inch
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 1256x2760 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  2. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  3. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  4. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  5. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  6. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  7. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  8. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  9. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  10. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.