Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম ফাঁস হল, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 জুন 2026 13:49 IST
হাইলাইট
  • Oppo Reno 16, Reno 16 Pro, ও Reno 16 FS গ্লোবাল মার্কেটে আসছে
  • Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম ফাঁস হয়েছে
  • Oppo এখনও গ্লোবাল লঞ্চের ঘোষণা করেনি

Oppo Reno 16 series has surfaced on a European retailer's website

Photo Credit: Oppo

Oppo Reno 16 এবং Reno 16 Pro ইতিমধ্যেই চীনে রিলিজ হয়েছে। ফোনগুলি এবার চাইনিজ মার্কেটের বাইরে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড Reno 16 মডেলের ভারতীয় ও গ্লোবাল ভ্যারিয়েন্ট Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে স্পট করা হয়েছিল। আর এখন Oppo Reno 16 সিরিজের একাধিক গ্লোবাল মডেলের দাম ও কালার অপশন ফাঁস হয়েছে। Oppo Reno 16, Reno 16 Pro, এবং Reno 16 FS ইউরোপের একটি রিটেল সাইটে দেখা গিয়েছে বলে খবর সামনে এসেছে। উল্লেখ্য, Reno 16 FS চীনে লঞ্চ হয়নি৷ মনে করা হচ্ছে, এটি গ্লোবাল মার্কেটের জন্য এক্সক্লুসিভ।

Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম প্রকাশ্যে এল 

Oppo Reno 16 সিরিজ ইউরোপে আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই ইতালির অনলাইন রিটেলার Epto-এর ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। অধিকাংশ মডেলের পাশে "কামিং সুন" (শীঘ্রই আসছে) ট্যাগ থাকলেও, সেই লিস্টিং থেকে সম্ভাব্য মূল্য ও স্টোরেজ কনফিগারেশন সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে।

রিটেলার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, চার্জিং অ্যাডাপ্টার ও ব্যাক কভার-সহ Oppo Reno 16 5G Bundle প্যাকের দাম 890.1 ইউরো। এই মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 98,200 টাকা। এটি ব্ল্যাক ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ। Reno 16 FS 5G মডেলের হোয়াইট ও ব্ল্যাক কালার 791.90 ইউরোতে (প্রায় 87,300 টাকা) লিস্টেড আছে।

অন্য দিকে, Oppo Reno 16 Pro 5G আসবে 1,087.90 ইউরোতে (প্রায় 1,19,900 টাকা। এটি চার্জিং অ্যাডাপ্টার এবং ব্যাক কভার-সহ Bundle প্যাকের দাম। Pro মডেলও সাদা ও কালো রঙে উপলব্ধ হবে। প্রসঙ্গত, চীনে Oppo Reno 16 Pro-এর দাম 4,499 ইউয়ান (প্রায় 63,000 টাকা) থেকে শুরু করে 5,299 ইউয়ান (প্রায় 74,000 টাকা) পর্যন্ত গিয়েছে।

স্ট্যান্ডার্ড Oppo Reno 16 মডেলের দাম 3,499 ইউয়ান থেকে 4,899 ইউয়ান (প্রায় 69,000 টাকা) পর্যন্ত। টপ ভ্যারিয়েন্টে 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ রয়েছে। ফোনটির ভারতীয় ও গ্লোবাল মডেল CPH2865 মডেল নম্বরের সঙ্গে Geekbench ডেটাবেসে লিস্টেড আছে। এটি চীনে Dimensity 8550 Super চিপসেট ব্যবহার করলেও, অন্যান্য মার্কেটে Snapdragon 7 Gen 4 প্রসেসর পেতে পারে।

Reno 16 এবং Reno 16 Pro উভয় ফোনে 120Hz AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, NFC, 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, IP68, IP69, এবং IP69K রেটিং, Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Reno 16 Pro Dimensity 9500s প্রসেসর দ্বারা চালিত।

 
KEY SPECS
Display 6.32-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 6,700mAh
OS Android 16
Resolution 1216x2640 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  2. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
  3. Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
  4. BGMI Redeem Codes: আজই রিডিম করুন 50টি নতুন কোড, ফ্রি-তে Smiling Pal ব্যাকপ্যাক ও বিশেষ রিওয়ার্ড
  5. Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
  6. Google Pixel Watch 5 ও Pixel Tag ভারতে লঞ্চ হল, দাম 3,799 টাকা থেকে শুরু
  7. Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
  8. বাজার কাঁপিয়ে Google Pixel 11 সিরিজ ভারতে লঞ্চ হল, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্সে বাজিমাত
  9. বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন
  10. Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যানে তালা, বাড়ল দৈনিক ডেটা ও আনলিমিটেড কলের খরচ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.