Oppo Reno 16 ও Reno 16 Pro বাজার কাঁপিয়ে দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 16GB র্যামের সঙ্গে লঞ্চ হল
Oppo Reno 16-এর দাম 3,499 ইউয়ান (12 জিবি + 256 জিবি) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 49,000 টাকার সমান। Reno 16 Pro কিনতে খরচ হবে 4,499 ইউয়ান (প্রায় 63,000 টাকা)। উভয় স্মার্টফোনে LTPO AMOLED ডিসপ্লে, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, IP68 + IP69 + IP69K ওয়াটার প্রোটেকশন রেটিং, 16 জিবি র্যাম, ও Dimensity প্রসেসর আছে।