50MP সেলফি ক্যামেরা, 80W চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G ফোনের সেল শুরু হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 এপ্রিল 2026 13:00 IST
হাইলাইট
  • Oppo F33 Pro 5G-এর মুখ্য আকর্ষণ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • এটি 7,000mAh ব্যাটারি ও 80W SuperVOOC ফাস্ট চার্জিংয়ের সাথে এসেছে
  • স্মার্টফোনের সামনে 6.57 ইঞ্চি FHD+ অ্যামোলেড ডিসপ্লে আছে

Oppo F33 Pro 5G features a 50-megapixel camera for selfies and video calls

Oppo F33 Pro 5G গত সপ্তাহে স্ট্যান্ডার্ড Oppo F33 5G-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এই স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। এটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে এসেছে। এটি গ্রুপ সেলফির জন্য বিশেষভাবে বানানো হয়েছে যাতে একসঙ্গে বেশি সংখ্যক মানুষ ফ্রেমে আসতে পারে। তাই Oppo তাদের নতুন মডেলকে AI গ্রুপ সেলফি এক্সপার্ট হিসেবে দাবি করছে। Oppo F সিরিজের অন্যান্য ফোনের মতো F33 Pro 5G ডিউরাবিলিটির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে। এতে ডায়মন্ড স্ট্রাকচার বিল্ড ও 360 ডিগ্রি আর্মর বডি আছে।

Oppo F33 Pro 5G দাম কত ও কোথায় বিক্রি হচ্ছে

Oppo F33 Pro 5G-এর দাম 37,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে৷ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা। এই ফোনের মিস্টি ফরেস্ট কালার অপশনে পাইন গাছের সিলুয়েট সহ অভিনব ডিজাইন আছে। একইসাথে এটি প্যাশন রেড ও স্টারি ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। ডিভাইসটি Amazon, ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, এবং ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।

Oppo F33 Pro 5G স্পেসিফিকেশন, ফিচার্স

ওপ্পো এফ 33 প্রো 5G একটি 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.07 বিলিয়ন কালার, এবং 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে IP69K স্তরের জল ও ধুলোরোধী রেটিং, ইনফ্রারেড সেন্সর, ও স্টেরিও স্পিকার মিলবে।

ওপ্পোর নয়া স্মার্টফোনের প্রধান আকর্ষণ হল সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় 100 ডিগ্রি ফিল্ড অফ ফিউ থাকছে। এটি ডুয়াল ভিউ ভিডিও, AI গ্রুপফি এক্সপার্ট, AI পোট্রেট গ্লো, ও কালারফুল ফ্রন্ট ফিল লাইটের মতো ফিচার্স অফার করবে। ডিভাইসের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এতে f/1.8 অ্যাপারচার এবং অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর বর্তমান।

Oppo F33 Pro 5G-তে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 7,000 ব্যাটারি, যার সাথে 80W SuperVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6360 Max প্রসেসর দ্বারা চালিত। ফোনের তাপমাত্রা কন্ট্রোল করবে 4,289 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। এতে Android 16 ভিত্তিক লেটেস্ট ColorOS 16.0 কাস্টম ইন্টারফেস  প্রি-ইনস্টল করা আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • The design of the back panel is unique and eye-catching
  • Long battery life
  • VC cooling ensures minimal throttling
  • Decent daytime camera performance
  • Bad
  • Underpowered chipset
  • Dual-LED flash masked as a ring light
 
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 6360 Max
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
  2. 50MP সেলফি ক্যামেরা, 80W চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G ফোনের সেল শুরু হল
  3. Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন
  4. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  5. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  6. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  7. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  8. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  9. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.