Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 এপ্রিল 2026 15:07 IST
হাইলাইট
  • Oppo F33 Pro 5G-এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • ফোনের তাপমাত্রা কন্ট্রোল করতে VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে
  • Oppo ডিউরাবিলিটির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে

Oppo F33 Pro 5G has a 50-megapixel selfie camera

Photo Credit: Oppo

Oppo F33 Pro 5G আজ স্ট্যান্ডার্ড Oppo F33 5G-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। প্রো মডেলকে AI গ্রুপ সেলফি এক্সপার্ট হিসেবে দাবি করছে কোম্পানি। এটি একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অফার করে। এই স্মার্টফোনের ডিউরাবিলিটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ডায়মন্ড স্ট্রাকচার বিল্ড এবং 360 ডিগ্রি আর্মর বডি যুক্ত আছে। Oppo F33 Pro 5G বিশাল 7,000mAh ব্যাটারি, IP69K রেজিস্ট্যান্স, ইনফ্রারেড সেন্সর, হাই-রেজ অডিও, ও স্টেরিও স্পিকারের মতো ফিচার্স নিয়ে এসেছে। চলুন নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Oppo F33 Pro 5G দাম

Oppo F33 Pro 5G-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 37,999 টাকা ও 40,999 টাকা৷ ফোনটির সাদা রঙে (মিস্টি ফরেস্ট) পাইন গাছের সিলুয়েট সহ অভিনব ডিজাইন দেখা যায়। এছাড়াও, এটি প্যাশন রেড ও স্টারি ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।

নতুন ফোনটি এপ্রিল 23 থেকে Amazon, ফ্লিপকার্ট, ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি করা হবে। পূর্বসূরী F31 Pro 5G-এর তুলনায় নতুন মডেল দেখতে সম্পূর্ণ আলাদা। এতে 'Starry Sea Lens' ক্যামেরা মডিউল আছে, যার ভিতরে একটি অরা রিংয়ের সাথে দুইটি সেন্সর ভার্টিক্যালি বসানো হয়েছে।

Oppo F33 Pro 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

ওপ্পো এফ 33 প্রো মডেলের মূল আকর্ষণ হল সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় 100 ডিগ্রি ফিল্ড অফ ফিউ থাকছে। ফলে বেশি মানুষকে ফ্রেমের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে। এটি AI গ্রুপফি এক্সপার্ট, কালারফুল ফ্রন্ট ফিল লাইট, AI পোট্রেট গ্লো, এবং পপআউট ফিচার্স অফার করবে। ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তির মাধ্যমে পিছনের এবং সামনের ক্যামেরা দিয়ে একইসঙ্গে ভিডিও রেকর্ড করা যাবে।

Oppo F33 Pro 5G ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়েছে। এতে f/1.8 অ্যাপারচার, 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, এবং অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4) মনোক্রোম সেন্সর আছে।  ডিভাইসের ব্যাটারি 80W SuperVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Advertisement

ওপ্পোর নয়া স্মার্টফোন 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট,  240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.07 বিলিয়ন কালার, এবং 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Oppo F33 Pro 5G-তে MediaTek Dimensity 6360 Max প্রসেসর দেওয়া হয়েছে। ফোনের তাপমাত্রা কন্ট্রোল করবে 4,289 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক ColorOS 16.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • The design of the back panel is unique and eye-catching
  • Long battery life
  • VC cooling ensures minimal throttling
  • Decent daytime camera performance
  • Bad
  • Underpowered chipset
  • Dual-LED flash masked as a ring light
 
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 6360 Max
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.