শক্তিশালী ব্যাটারি সহ Poco C85x 5G কাল সস্তায় লঞ্চ হচ্ছে, এক চার্জেই 2 দিন ব্যবহার করা যাবে ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 মার্চ 2026 22:48 IST
হাইলাইট
  • Poco C85x পাওয়ারফুল 6,300mAh ব্যাটারির সাথে আসছে
  • ফোনের সামনে 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  • Poco C85x 5G-এর পিছনে 32 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা রয়েছে

Poco C85x 5G is now confirmed to equipped with a 6,300mAh battery

Photo Credit: Flipkart/Poco

Poco C85x 5G রাত পোহালেই ভারতে আসছে। এই বাজেট স্মার্টফোন মঙ্গলবার (মার্চ 10) এ দেশে লঞ্চের  কথা আগেই ঘোষণা করেছে পোকো। ফ্লিপকার্টে লাইভ হওয়া মাইক্রোসাইট থেকে আসন্ন ফোনটির ডিজাইন সামনে এসেছিল। লঞ্চের আগের দিন পোকোর পক্ষ থেকে ডিভাইসটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচারগুলি প্রকাশ করা হয়েছে। Poco C85x ফোনকে "ব্যাটারি কা খিলাড়ি" ট্যাগলাইনের সাথে প্রচার করছে কোম্পানি। এখন জানা গিয়েছে, এটি 6,300mAh ব্যাটারির সাথে আসছে। ডিভাইসে 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে থাকবে। পোকো দাবি করছে, ফুল চার্জে 2+ দিন ব্যবহার করা যাবে।

ফ্লিপকার্টে Poco C85x 5G-এর মাইক্রোসাইট আরও তথ্যের সাথে আপডেট করা হয়েছে। সংস্থা দাবি করছে, একবার চার্জে 6,300mAh ব্যাটারি, 20+ ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, 14+ ঘন্টা গেমিং টাইম, 35+ ঘন্টা ভিডিও, ও 50+ ঘন্টা ভয়েস কলিং অফার করবে। এতে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 7.5 রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে।

পোকো সি85এক্স 5G মডেলের সামনে 6.9 ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে। ওয়াটার ড্রপ স্টাইলের নচের ভিতরে সেলফি ক্যামেরা অবস্থান করবে।

ফটোগ্রাফির জন্য, Poco C85x 5G-এর পিছনের প্যানেলে 32 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা থাকবে৷ প্রাইমারি ক্যামেরার সাথে সেকেন্ডারি ক্যামেরাও দেখা যাবে। পোকো শক্তিশালী 5G চিপসেট থাকার কথাও জানিয়েছে, যার পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 6,00,000 পয়েন্টের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে।

Poco C85x 5G ফোনে 4 জিবি LPDDR4x র‍্যাম এবং UFS 2.2 স্টোরেজ অপশন পাওয়া যাবে। র‍্যাম 8 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে। চমৎকার সাউন্ডের জন্য এতে 200 শতাংশ সুপার ভলিউম সাপোর্টের সাথে ডুয়াল স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। এটি ফ্লিপকার্টে বিক্রি হবে। পোকো ব্ল্যাক এবং গোল্ডেন কালার অপশনের উপস্থিতি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, Poco X8 Series মার্চ 17 লঞ্চ হচ্ছে। সিরিজের অধীনে  Poco X8 Pro এবং Poco X8 Pro Max একই দিন ভারত ও গ্লোবাল মার্কেটে আসবে। আজ টিজার পোস্টারের মাধ্যমে দুই ফোনের ডিজাইন প্রকাশ করেছে কোম্পানি। Poco X8 Pro চলবে Dimensity 8500 Ultra চিপসেটে। Poco X8 Pro Max মডেলটি Dimensity 9500s প্রসেসর দ্বারা পরিচালিত হবে ও এটি 9,000mAh ব্যাটারি অফার করতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  2. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  3. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  4. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  5. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  6. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  7. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  8. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  9. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  10. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.