‘ওয়াটার ড্রপ ডিসপ্লে নচ’ দিয়ে বাজার কাঁপাবে Poco F2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জানুয়ারী 2019 13:40 IST
হাইলাইট
  • শিঘ্রই বাজারে আসছে Poco F2
  • Poco F2 ফোনে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল ছোট্ট নচ
  • ছবিতে ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে

Poco F2 ফোনে ওয়াটারড্রপ স্টাইল নচ থাকছে

Photo Credit: Twitter/ Benjamin Geskin

শিঘ্রই বাজারে আসছে Poco F2। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Poco F2 ফোনের স্পেসিফিকেশান প্রকাশিত হয়েছে। এবার প্রথম Poco F2 ফোনের ছবি সামনে এল। নতুন এই ছবিতে দেখা গিয়েছে Poco F2 ফোনে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল ছোট্ট নচ।

 

আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Poco F2 ফোনের স্পেসিফিকেশান

Advertisement

 

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত ছবিতে Poco F2 ফোনটিকে সামনে ও পিছন থেকে দেখা গিয়েছে। এই ছবি অনুযায়ী  Poco F2 ফোনে ওয়াটারড্রপ স্টাইল নচ থাকছে। সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi Mi Play ফোনে একই ডিসপ্লে নচ দেখা গিয়েছিল। প্রসঙ্গত Poco F1 ফোনে ছিল iPhone XS এর মতো চওড়া ডিসপ্লে নচ।

নতুন এই ডিসজাইনে Poco F2 ফোনের স্ক্রিন থেকে বডির অনুপাত বৃদ্ধি পেয়েছে। একই ছবিতে ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে। ক্যামেরার নীচের থাকছে LED ফ্ল্যাশ। এছাড়াও Poco F2 ফোনের পিছনেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Advertisement

 

আরও পড়ুন: আরও ধারাল হল Poco F1 এর ক্যামেরা

 

তবে এই ছবিটি কনসেপ্ট মডেলের। তাই ফাইনাল ভার্সানের Poco F2 ফোনে এই ছবি থেকে কিছু বদল আসতে পারে।

Advertisement

অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Poco F1। লঞ্চের সময় Poco F1 এর দাম শুরু হয়েছিল 20,999 টাকা থেকে। পরে 1,000 টাকা দাম কমে 19,999 টাকা থেকে Poco F1 কেনা যাচ্ছে।

 

 

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco F2, Poco
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  2. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  3. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  4. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  5. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  6. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  7. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  8. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  9. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  10. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.