আগামী বছরেই লঞ্চ হতে পারে Poco F2

2018 সালে Poco F1 লঞ্চ করে স্মার্টফোন বাজারে ঝড় তুলেছিল Xiaomi। এর পর থেকেই Poco F2 ফোন ঘিরে উদ্দীপনা চরমে। এক বছরের বেশি সময় অপেক্ষা করার পরেও Pocofone ব্র্যান্ডের দ্বিতীয় ফোন লঞ্চ হয়নি।

আগামী বছরেই লঞ্চ হতে পারে Poco F2

আগামী বছর লঞ্চ হতে পারে Poco F2

হাইলাইট
  • 2020 সালে লঞ্চ হতে পারে Poco F2
  • ট্যুইটারে ইঙ্গিত দিয়েছেন Pocofone প্রধান অ্যালভিন শে
  • 2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1
বিজ্ঞাপন

2018 সালে Poco F1 লঞ্চ করে স্মার্টফোন বাজারে ঝড় তুলেছিল Xiaomi। এর পর থেকেই Poco F2 ফোন ঘিরে উদ্দীপনা চরমে। এক বছরের বেশি সময় অপেক্ষা করার পরেও Pocofone ব্র্যান্ডের দ্বিতীয় ফোন লঞ্চ হয়নি। সম্প্রতি Poco F2 সম্পর্কে মুখ খুললেন Pocofone প্রধান অ্যালভিন শে।

সম্প্রতি ট্যুইটারে অ্যালভিন জানিয়েছেন, “2020 সালে Poco-র কাছ থেকে আরও শুনতে পারবেন।” অনেকেই মনে করছেন 2020 সালে Poco F1 এর উত্তরসূরি Poco F2 লঞ্চ হতে পারে। যদিও আগামী বছরের কোন সময়ে এই প্রোডাক্ট লঞ্চ হবে সেই বিষয়ে বিস্তারে জানা যায়নি।

সম্প্রতি Poco F2 সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছিল Poco F2 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ট্রিপল রিয়ার ক্যামেরা।

2018 সালে অবিশ্বাস্য কম দামে ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হয়েছিল Poco F1। ডুয়াল সিম Poco F1 এর ভিতরে থাকবে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সর। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। Poco F1 এর সামনে থাকবে একটি 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে।

আরও পড়ুন:

শুধু স্মার্টফোনের দিকে তাকিয়ে তাকিয়েই বছরে মোট 75 দিন কেটে যাচ্ছে ভারতীয়দের, বলছে সমীক্ষা

64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Realme X2

দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ হল Oppo A91 আর Oppo A8

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »