আজ ভারতে আসছে Poco X2; লঞ্চ ইভেন্ট সরাসরি দেখুন এখানে

অনেক দিন ধরেই Poco F2 লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। তবে Poco F2 এর পরিবর্তে Poco X2 এর হাত ধরে দ্বিতীয় ইনিংস শুরু করছে Poco।

আজ ভারতে আসছে Poco X2; লঞ্চ ইভেন্ট সরাসরি দেখুন এখানে

Poco X2 এর হাত ধরে দ্বিতীয় শুরু করছে Poco

হাইলাইট
  • Poco X2 ফোনে Snapdragon 730G চিপসেট থাকবে
  • এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা
  • থাকছে একটি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে
বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Poco X2। অনেক দিন ধরেই Poco F2 লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। তবে Poco F2 এর পরিবর্তে Poco X2 এর হাত ধরে দ্বিতীয় ইনিংস শুরু করছে Poco। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30। সেই ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হতে চলেছে Poco X2।

মঙ্গলবার দুপুর 12টায় নতুন দিল্লিতে এক অনুষ্ঠান থেকে গটা বিশ্বের সামনে আসবে Poco X2। নীচের প্লে বাটনে ক্লিক করে Poco X2 লঞ্চ সরাসরি দেখা যাবে।

সম্ভাব্য দাম

এখনও Poco X2-এর দাম সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি Poco India। যদিও চিনে Redmi K30 4G ফোনের দামের আশেপাশেই ভারতে আসতে পারে এই স্মার্টফোন। 4G ভেরিয়েন্টে Redmi K30 এর দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে। 6GB + 128GB, 8GB + 128GB ও 8GB + 256GB ভেরিয়েন্টে চিনে এই ফোন পাওয়া যায়। টপ ভেরিয়েন্টে Redmi K30 4G-এর দাম 2,199 ইউয়ান (প্রায় 22,700 টাকা)।

ভারতে 17,000 টাকা থেকে 23,000 টাকার মধ্যে Poco X2-এর বিভিন্ন ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে। Flipkart, Mi.com ও Mi Home থেকে Poco X2 বিক্রি হবে।

এটাই Samsung Galaxy Z Flip! ভিডিওতে দেখে নিন এই ফোল্ডেবল ফোন

Poco X2 স্পেসিফিকেশন

ইতিমধ্যেই Poco X2-এর একাধিক টিজার প্রকাশ করেছে কোম্পানি। সেখানে এই ফোনের বিভিন্ন ফিচার সামনে এসেছে। Poco X2-তে থাকবে একটি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ছবিতে এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। এছাড়াও থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক। Poco F1-এর মতোই Poco X2-তেও থাকছে লিকুইড কুলিং।

Poco X2-তে থাকবে একটি 6.7 ইঞ্চি HD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 20 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।

Poco X2-এর পিছনে চারটি ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকতে পারে একটি 4,500 mAh ব্যাটারি ও 27W ফাস্ট চার্জ সাপোর্ট।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Strong specifications at attractive prices
  • Good overall performance and battery life
  • Still photos in the daytime look very good
  • Bad
  • Large and bulky
  • Ads and bloatware in the UI
  • Poor low-light video quality
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  2. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  3. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  4. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  5. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  6. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  7. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  9. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  10. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »