এটাই Samsung Galaxy Z Flip! ভিডিওতে দেখে নিন এই ফোল্ডেবল ফোন

একের পর এক রিপোর্টে Samsung Galaxy Z Flip এর বিভিন্ন ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। এবার নতুন ফোল্ডেবল ফোনের একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

এটাই Samsung Galaxy Z Flip! ভিডিওতে দেখে নিন এই ফোল্ডেবল ফোন

Photo Credit: Twitter / @BenGeskin

11 ফেব্রুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy Z Flip

হাইলাইট
  • Samsung Galaxy Z Flip-এ 22:9 ফোল্ডেবল ডিসপ্লে থাকছে
  • ফোনের ভিতরে Snapdragon 855+ চিপসেট থাকবে
  • ফোনের পিছনে দুটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
বিজ্ঞাপন

সম্প্রতি একের পর এক রিপোর্টে Samsung Galaxy Z Flip এর বিভিন্ন ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। এবার নতুন ফোল্ডেবল ফোনের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে আগে ফাঁস হওয়া সব ফিচার দেখা গিয়েছে। Galaxy Z Flip এ একটি ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে। ফোনের বাইরের দিকে ক্যামেরার পাশে থাকছে একটি ছোট্ট ডিসপ্লে। দেখা সময় ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে। লম্বা অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে সহ এই ফোন ভাঁজ হয়ে যে কোন পকেটে ঢুকে যাবে।

সম্প্রতি ট্যুইটারে বেন গেসকিন নামের এক ব্যক্তি এই ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে গোলাপি রঙের একটি ফোন সামনে এসেছে। Galaxy Z Flip-এ Motorola Razr (2019)-এর মতো ডিজাইন ব্যবহার হয়েছে। নতুন Samsung ফোল্ডেবল ফোনে একটি 22:9 অ্যাসপেক্ট রেশিওর ফোল্ডেবল ডিসপ্লে থাকবে।

চলতি সপ্তাহে আসছে Realme C3; ফিচারগুলি দেখে নিন

Samsung Galaxy Z Flip-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Samsung Galaxy Z Flip-এ থাকবে একটি 6.7 ইঞ্চি HDR10+ ডিসপ্লে। 11 ফেব্রুয়ারি গ্যালাক্সি আনপ্যাকপড ইভেন্ট থেকে এই ফোন গোটা বিশ্বের সামনে এনিয়ে আসবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ফোনের বাইরে থাকবে একটি 1.06 ইঞ্চিSuper AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 855+ চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।

এই ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় দুটি 12 মেগাপিক্সেল সেন্সর থাকবে। এর মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা।

Samsung Galaxy Z Flip-এর ভিতরে থাকবে 3,300 mAh ব্যাটারি। সঙ্গে থাকবে 15W ফাস্ট চার্জ ও 9W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »