এই দুটি Realme ফোনে শিঘ্রই পৌঁছে যাবে Android Pie আপডেট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 নভেম্বর 2018 12:00 IST
হাইলাইট
  • এই বছর শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Oppo র সাব ব্র্যান্ড Realme
  • Realme 1 আর Realme 2 ফোনে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছাবে
  • এই মাসে Realme 2 Pro তে পৌঁছাবে ColorOS 5.2 আপডেট

এই মাসে Realme 1 ফোনে পৌঁছে যাবে ColorOS 5.2 আপডেট

এই বছর শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Oppo র সাব ব্র্যান্ড Realme। কম দামে দারুন কনফিগারেশানের ফোন বাজারে এনে ইতিমধ্যেই ভারতে বাজেট ও মিডরেঞ্জ বাজারে প্রতিযোগিতা আরও কঠিন করে তুলেছে। শুরুতে Realme 1 ফোনের হাত ধরে জন্ম হয়েছিল নতুন এই ব্র্যান্ডের। এর কয়েক মাস পরে বাজারে আসে Realme 2। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme C1 আর Realme 2 Pro। এই মাসে Realme 2 Pro আর Realme 1 ফোনে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 আপডেট পৌঁছে যাওয়ার কথা জানিয়েছিল Realme। সম্প্রতি কোম্পানি জানিয়েছে শিঘ্রই Realme 1 আর Realme 2 ফোনে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে।

সম্প্রতি টুইটারে Realme র অফিশাইয়াল হ্যান্ডেলে Realme 1 আর Realme 2 ফোনে Android Pie আপডেটের খবর জানানো হয়েছে। গ্রাহকের প্রশ্নের উত্তরে টুইটারে কোম্পানি জানিয়েছে এই দুই ফোনে শিঘ্রই লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে।

Advertisement

গত সপ্তাহে 3GB RAM আর 32GB স্টোরেজের Realme 2 ফোনের দাম 500 টাকা বাড়িয়েছে Realme। এছাড়াও Realme C1 ফোনের দাম বেড়েছে 1,000 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme 1, Realme 2, Android Pie
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.