জনপ্রিয় Realme ফোন 5,000 টাকা সস্তা হল, 50MP ট্রিপল ক্যামেরা ও 80W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 এপ্রিল 2026 13:06 IST
হাইলাইট
  • Realme 14 Pro+ 5G-এর পিছনে 50MP পেরিস্কোপ ক্যামেরা আছে
  • এটি Snapdragon 7s Gen 3 চিপসেটের সাথে এসেছে
  • ফোনে 6,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে

Realme 14 Pro+ 5G is equipped with a triple camera setup

Photo Credit: Realme

Realme বর্তমানে ভারতের বাজারে একাধিক মিড-রেঞ্জ স্মার্টফোন বিক্রি করে। ফোনগুলির মধ্যে 2025 সালের Realme 14 Pro সিরিজ ক্রেতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। আর এখন এই লাইনআপের টপ মডেল Realme 14 Pro+ 5G ফ্লিপকার্টে 5,000 টাকা ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। বর্তমানে এটি 25,000 টাকা বাজেটের কমে অন্যতম সেরা ফোন। ডিভাইসটি Snapdragon 7s Gen 3 প্রসেসরে রান করে। Realme 14 Pro+ 5G মডেলে ট্রিপল ফ্ল্যাশ, 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ ক্যামেরা, IP69 রেটিং, 120FPS গেমিং, 6,000 বর্গমিমি VC কুলিং সিস্টেম, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো নজরকাড়া ফিচার্স রয়েছে।

Realme 14 Pro+ 5G ডিসকাউন্ট অফার

Realme 14 Pro+ 5G ভারতে 2025 সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। তখন 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম 29,999 টাকা ছিল। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 31,999 টাকা ও 34,999 টাকা রেখেছিল রিয়েলমি। বর্তমানে বেস মডেলটি ফ্লিপকার্টে 24,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 5,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা।

রিয়েলমির এই ফোন Flipkart Axis ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,248 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, ICICI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে তিন মাসের নো-কস্ট EMI অপশন আছে। এটি পার্ল হোয়াইট, বিকানির পার্পেল, এমারেল্ড ড্রিফট, এবং গ্রে কালার অপশনে উপলব্ধ।

Realme 14 Pro+ 5G স্পেসিফিকেশন

রিয়েলমি 14 প্রো+ 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সাথে এসেছে। এতে f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX896), 3x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যায়। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

উভয় ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে৷ ফোনের সামনে 6.83 ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন (1,272 x 2,800 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, এবং 1,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে একটি 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি। এটি 80W ফাস্ট চার্জারে 24 মিনিটে অর্ধেক চার্জ হবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Improved design and durability (IP69)
  • Immersive and bright display
  • Good cameras
  • Silicon Carbon battery
  • Bad
  • Performance is lacking
  • No HDR or Dolby Vision support
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 1272x2800 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi A7 Pro 5G: রেডমি মাত্র 11,499 টাকায় 5G ফোন লঞ্চ করল, ফিচার জেনে নিন
  2. জনপ্রিয় Realme ফোন 5,000 টাকা সস্তা হল, 50MP ট্রিপল ক্যামেরা ও 80W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে
  3. গ্যাস ছাড়াই আগুনে রান্না, কিচেনের ভবিষ্যত প্লাজমা স্টোভ, দাম কত জানেন?
  4. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  5. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  6. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  7. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  8. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  9. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  10. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.