Realme 14 Pro+ 5G ভারতে 2025 সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। তখন 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ-যুক্ত বেস মডেলের দাম 29,999 টাকা ছিল। বর্তমানে বেস মডেলটি ফ্লিপকার্টে 24,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 5,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা। রিয়েলমির এই ফোন Flipkart Axis ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,248 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, ICICI ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে তিন মাসের নো-কস্ট EMI অপশন আছে।
Photo Credit: Realme
Realme 14 Pro+ 5G is equipped with a triple camera setup
Realme বর্তমানে ভারতের বাজারে একাধিক মিড-রেঞ্জ স্মার্টফোন বিক্রি করে। ফোনগুলির মধ্যে 2025 সালের Realme 14 Pro সিরিজ ক্রেতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। আর এখন এই লাইনআপের টপ মডেল Realme 14 Pro+ 5G ফ্লিপকার্টে 5,000 টাকা ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। বর্তমানে এটি 25,000 টাকা বাজেটের কমে অন্যতম সেরা ফোন। ডিভাইসটি Snapdragon 7s Gen 3 প্রসেসরে রান করে। Realme 14 Pro+ 5G মডেলে ট্রিপল ফ্ল্যাশ, 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ ক্যামেরা, IP69 রেটিং, 120FPS গেমিং, 6,000 বর্গমিমি VC কুলিং সিস্টেম, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো নজরকাড়া ফিচার্স রয়েছে।
Realme 14 Pro+ 5G ভারতে 2025 সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। তখন 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম 29,999 টাকা ছিল। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 31,999 টাকা ও 34,999 টাকা রেখেছিল রিয়েলমি। বর্তমানে বেস মডেলটি ফ্লিপকার্টে 24,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 5,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা।
রিয়েলমির এই ফোন Flipkart Axis ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,248 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, ICICI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে তিন মাসের নো-কস্ট EMI অপশন আছে। এটি পার্ল হোয়াইট, বিকানির পার্পেল, এমারেল্ড ড্রিফট, এবং গ্রে কালার অপশনে উপলব্ধ।
রিয়েলমি 14 প্রো+ 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সাথে এসেছে। এতে f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX896), 3x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যায়। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
উভয় ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে৷ ফোনের সামনে 6.83 ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন (1,272 x 2,800 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, এবং 1,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে একটি 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি। এটি 80W ফাস্ট চার্জারে 24 মিনিটে অর্ধেক চার্জ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999