Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 জুলাই 2026 20:39 IST
হাইলাইট
  • Realme 16x 5G ভারতে 7,000mAh ব্যাটারির সঙ্গে আসবে বলে জানা গিয়েছে
  • Realme 16x 5G অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসরে চলবে
  • Realme এখনও লঞ্চের বিষয়ে কিছু জানায়নি

Realme 16x 5G is expected to succeed the Realme 15x 5G (pictured))

Photo Credit: Realme

Realme 16x 5G ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই। ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এখন অনলাইনে ফাঁস হয়েছে। ব্যাটারি এমন একটি জায়গা, যেখানে ডিভাইসের ভারতীয় ভার্সনে গ্লোবাল মডেলের   থেকে আলাদা। Realme 16x 5G ভারতে 7,000mAh ব্যাটারির সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। এটি গত মে মাসে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ন্ডস (BIS) ওয়েবসাইটে দেখা গিয়েছিল। রিপোর্ট বলছে, Realme 16x 5G তিনটি স্টোরেজ অপশনে ভারতে বিক্রি হবে। রিয়েলমির নতুন ফোনে পাওয়ারফুল ব্যাটারি ছাড়াও আর কী কী থাকবে, তা জানতে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

Realme 16x 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

প্যাশনেটগিকজ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে দাবি করেছে, Realme 16x 5G মডেলের ভারতীয় ভ্যারিয়েন্টে 7,000mAh ব্যাটারি ব্যাটারি ব্যবহার করা হবে। তুলনাস্বরূপ, এর গ্লোবাল ভার্সনে বেশ কিছুটা ছোট 6,600mAh ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটি ভারতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে।

লেটেস্ট রিপোর্ট অনুসারে, Realme 16x 5G অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনে কী ধরনের বা কেমন সাইজের ডিসপ্লে ব্যবহার হবে, তা উল্লেখ হয়নি। তবে এটি 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানানো হয়েছে। এতে সফটওয়্যারের দিক থেকে Realme UI 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকবে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি 16এক্স 5G একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ফোনটি এন্ডুরেন্স ব্রাউন ও গ্লোরি হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। ফাঁস হওয়া টিজার ইমেজে ফোনের পিছনে ভার্টিক্যাল ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। ক্যামেরা লেন্সের চারপাশে লাইট রিং আছে।

আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, Realme 16x 5G ভারতে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। উল্লেখ্য, Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G গত জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। Realme 16 5G এপ্রিলের শুরুর দিকে ভারতে এসেছে। আসন্ন Realme 16x 5G লাইনআপের চতুর্থ তথা সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মডেল হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
  2. Gemini Spark: গুগলের পার্সোনাল AI এজেন্ট লঞ্চ হল ভারতে, বদলে দিতে পারে মানুষের ডিজিটাল জীবন
  3. EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
  4. WhatsApp আনল পাঁচটি নতুন ফিচার, অ্যাপ ছাড়াই হবে অডিও ও ভিডিও কল, কথা শোনা যাবে আরও স্পষ্ট
  5. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  6. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  7. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  8. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  9. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  10. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.