Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 নভেম্বর 2026 20:35 IST
হাইলাইট
  • Realme 17 Pro চৌকো ক্যামেরা মডিউল পেতে পারে
  • এই স্মার্টফোনে 144Hz ডিসপ্লে ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  • Realme 17 Pro চলতে পারে MediaTek Dimensity 7300 প্রসেসরে

Realme 17 Pro is expected to succeed to the Realme 16 Pro

Photo Credit: Realme

ভারতে Realme 16 Pro রিলিজ হওয়ার প্রায় এক বছর হতে চলেছে। Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G দেশের বাজারে লঞ্চ হয়েছিল গত জানুয়ারি মাসে। এখন ফের চর্চায় উঠে এসেছে রিয়েলমির নম্বর সিরিজের ডিজাইন। Realme 17 Pro নিয়ে কাজ চলছে বলে খবর। যদিও ফোনটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রিয়েলমি। কিন্তু এখন অনলাইনে Realme 17 Pro মডেলের ছবি ফাঁস হয়েছে।। সেখান থেকে ফোনটির ডিজাইন প্রকাশ্যে এসেছে। অনুমান করা হচ্ছে, নকশায় ফের বদল আনতে চলেছে কোম্পানি। এবার অন্য একটি Android ব্র্যান্ডের ডিজাইন থেকে অনুপ্রেরণা নিয়েছে তারা।

ফাঁস হল Realme 17 Pro-র ডিজাইন

টিপস্টার অভিষেক যাদব এক্সে Realme 17 Pro-এর বেশ সম্ভাব্য ছবি শেয়ার করেছেন। সেখানে ফোনটির সামনের ও পিছনের অংশের ডিজাইন দেখা গিয়েছে। ফোনের পিছনে রয়েছে চৌকো ক্যামেরা মডিউল। যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর ও একটি LED ফ্ল্যাশ দেখা গিয়েছে। ক্যামেরা মডিউলটি অনেকটা ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতো দেখতে।

EXCLUSIVE: ✨ Here is your very first look at the Realme 17 Pro. It will come with a camera module similar to the one we have seen on OnePlus smartphones. Specifications: 🔳 MediaTek Dimensity 7300 SoC 📱 144Hz refresh rate display 🤳 32MP front camera 🔋 10,000mAh battery 🔌 65W wired charging

— Abhishek Yadav (@yabhishekhd) November 25, 2026

বিগত কয়েক বছর ধরে নম্বর সিরিজের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন এসেছে। Realme 14 Pro মডেলে ঘড়ির ডায়ালের অনুপ্রেরণায় তৈরি গোলাকার ক্যামেরা মডিউল ছিল। Realme 15 Pro-তে সেই ডিজাইন বদলে প্রতিটি ক্যামেরার জন্য আলাদা উঁচু রিং-সহ আয়তাকার ক্যামেরা সেটআপ দেওয়া হয়।

চলতি বছর মুক্তি পাওয়া Realme 16 Pro গোলাকার কোণযুক্ত চৌকো ক্যামেরা আইল্যান্ড পেয়েছিল। এবার Realme 17 Pro-তে আরও লম্বা ও উল্লম্বভাবে সাজানো ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। তবে ফাঁস হওয়া ছবিতে ডিভাইসের পিছনে রিয়েলমির কোনও ব্র্যান্ডিং দেখা যায়নি। তবে এগুলি আনঅফিসিয়াল ছবি হওয়ায় চূড়ান্ত মডেলের ডিজাইন আলাদা হতে পারে।

Advertisement

অভিষেক যাদবের দাবি, রিয়েলমি 17 প্রো মডেলে 144 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, MediaTek Dimensity 7300 চিপসেট, এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 10,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। যার সঙ্গে 65W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলতে পারে।

ব্যাটারি ক্যাপাসিটি দিক থেকে এটি Realme 16 Pro-র 7,000mAh ব্যাটারির তুলনায় বিশাল আপগ্রেড হতে চলেছে। তবে চার্জিংয়ের গতির ক্ষেত্রে কিছুটা অবনতি হতে পারে। কিন্তু চার্জিং স্পিড Realme 16 Pro-র 80W থেকে কিছুটা কমে যাচ্ছে। এছাড়াও, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা Realme 16 Pro-র 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার তুলনায় ডাউনগ্রেড হচ্ছে।

Realme 17 Pro কবে লঞ্চ হবে, সেই বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। Realme 16 লঞ্চের সময় দাম শুরু হয়েছিল 31,999 টাকা (8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ)। পরবর্তীত সময়ে মেমরি চিপের ঘাটতি ফোনটির দাম একাধিকবার বাড়িয়েছে। এটি বর্তমানে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে 44,999 টাকায় লিস্টেড আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  2. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  3. Cluad Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  4. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  5. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  6. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  7. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  8. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  9. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  10. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.