Realme 16 Pro

Realme 16 Pro - ख़बरें

  • ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
    স্যামসাং ও শাওমি মডেল এবং স্টোরেজ অপশনের উপর নির্ভর করে 1,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। মেমরি চিপ ও যন্ত্রাংশের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে ওপ্পো, ভিভো, এবং রিয়েলমিও আগামী দিনে ফোনের দাম বাড়াতে পারে। স্যামসাংয়ের ফোনের দাম 3.13 থেকে 9.52 শতাংশ পর্যন্ত বেড়েছে। শাওমির ফোনগুলির মধ্যে Redmi A7 Pro 5G-এর দাম (4 জিবি + 128 জিবি) সবচেয়ে বেশি বেড়েছে। এখন কিনতে 15,999 টাকার পরিবর্তে 18,999 টাকা খরচ হবে। একধাক্কায় 18.75 শতাংশ দাম বেড়েছে। সোমবার, নভেম্বর 16 থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
  • 200MP ক্যামেরার সবচেয়ে সস্তা পাঁচ ফোন, 31,999 টাকাতেই পকেট DSLR!
    Redmi Note 15 Pro 5G মডেলে 200 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 31,999 টাকায় বিক্রি হচ্ছে। এর চেয়ে সস্তায় 200MP ক্যামেরার ফোন ভারতের বাজারে আর নেই। Redmi Note 15 Pro+ 5G-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। এতে Pro ভার্সনের মতোই রিয়ার ক্যামেরা সেটআপ আছে। তবে পার্থক্য সেলফি ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, ও চার্জিং স্পিডে। Vivo V70 FE-তে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্লিপকার্টে এই ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 44,999 টাকা।
  • ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
    Realme 16 Pro 5G Harry Potter Edition বাদামী রঙের লেদারের মতো টেক্সচারযুক্ত প্যানেলের সঙ্গে ভারতে এসেছে। UV লাইটে ফোনের পিছনে হগওয়ার্টসের চারটি ঘরের প্রতীক স্পষ্ট হয়ে ওঠে ও প্রতিটি ঘরে আলাদা রঙ দেখা যায়। ফোনটি হগওয়ার্টসের থিমে তৈরি একটি বিশেষ গিফট বক্সের সঙ্গে আসবে। বক্সের মধ্যে হগওয়ার্টস থেকে পাঠানো চিঠি, ট্রেনের ট্রিকিট, বুকমার্ক, পোস্টকার্ড, ও হগওয়ার্টসের লোগো খচিত একটি ফোন কেস রয়েছে। Realme Buds T500 Pro Harry Potter Edition বাদামি রঙের বডি ও সিলিকন ইয়ার টিপের সঙ্গে এসেছে। ইয়ারবাডের স্টেমে মেটালিক গোল্ড কালারের অংশ আছে, যেখানে হগওয়ার্টস ক্রেস্টের নকশা সুক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ডিভাইসের চার্জিং কেসের বাইরেও বাদামি রঙের লেদারের মতো টেক্সচার আছে। কেসের সামনে বড় করে ক্রেস্ট আছে।
  • Realme Narzo Days সেল শুরু, 11,499 টাকায় নতুন মডেল, 10,001mAh ব্যাটারি ফোনে কত ছাড় দেখুন
    Realme Narzo Days Sale অ্যামাজনে জুন 16 পর্যন্ত চলবে। সংস্থাটি তাদের Narzo সিরিজের একাধিক স্মার্টফোনে সীমিত সময়ের জন্য একাধিক অফারের ঘোষণা করেছে। ক্রেতারা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, কুপন ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বিনিফিট, নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড়, এবং EMI অপশনের সুবিধা পাবেন।
  • Realme 16 5G vs Poco X8 Pro 5G: 35,000 টাকার নিচে কোন ফোন সেরা? জেনে নিন
    Realme 16 5G মডেলে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর ও 7,000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সে পোকোর জয় নিশ্চিত। কারণ Poco X8 Pro 5G-এর Dimensity 8500 Ultra চিপের সাথে রিয়েলমির প্রসেসরের কোনও তুলনা হয় না। এটিআনটুটু বেঞ্চমার্কে 2.1 মিলিয়নের বেশি স্কোর করেছে। কুড়ির বেশি গেমে 120fps গেমিং সাপোর্ট করে। পোকোর ফোনে 100W ফাস্ট চার্জি সাপোর্টও আছে।
  • Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
    Realme C সিরিজ মূলত বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে পরিচিত। কিন্তু মূল্যবৃদ্ধির হাত থেকে এই লাইনআপের মডেলগুলো রেহাই পায়নি। Realme C71, Realme C83, এবং Realme C85-এর দাম যথাক্রমে প্রায় 1,300 টাকা, 1,000 টাকা, ও 4,500 টাকা পর্যন্ত বেড়েছে। এখন উক্ত ফোনগুলোর নতুন দাম হয়েছে যথাক্রমে 8,999 টাকা, 14,499 টাকা, ও 19,999 টাকা। প্রথমে শুধু নতুন লঞ্চ হওয়া ফোনগুলোর দাম বেশি রাখা হচ্ছিল, কিন্তু এখন অনেক আগে লঞ্চ হওয়া মডেলগুলোর দাম ধীরে ধীবে বাড়ানো হচ্ছে।
  • 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির Realme 16 Pro সিরিজের সেল শুরু হল, 5,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি
    Realme 16 Pro+ 5G ক্রেতাদের জন্য ফ্লিপকার্টে 4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকছে। আবার পুরনো রিয়েলমি কাস্টমার হলে 1,000 টাকা অতিরিক্ত বেনিফিট মিলবে। এটি মাস্টার গোল্ড, মাস্টার গ্রে, এবং ক্যামেলিয়া পিঙ্ক কালার অপশনে পাওয়া যাচ্ছে
  • Realme 16 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 7000mah ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার্সে বড় চমক, দাম জেনে নিন
    Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G বেশ কয়েকটি ফিচার্স নিজেদের মধ্যে শেয়ার করেছে। ফোনগুলি 144Hz রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 200 মেগাপিক্সেলের লুমাকালার প্রাইমারি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি, 4K ভিডিও রেকর্ডিং, ও IP66 + IP68 + IP69 + IP69K স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতার সাথে এসেছে।
  • Redmi Note 15 5G ও Realme 16 Pro সিরিজ আগামীকাল ভারতে আসছে, রইল দাম ও ফিচার্সের সমস্ত খুঁটিনাটি
    Redmi Note 15 5G একটি 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 3,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে। Realme 16 Pro+ 5G মডেলে 6,500 নিট পিক ব্রাইটনেস, 2,500 হার্টজ টাচ স্যাম্পলিং রেট (ইনস্ট্যানটেনিয়াস), ও Netflix HDR কনটেন্ট সাপোর্ট থাকবে।
  • Upcoming Smartphones: সেরা ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ জানুয়ারিতে লঞ্চ হচ্ছে একঝাঁক স্মার্টফোন
    ভারতে 2026 সালের জানুয়ারি মাসে Redmi Note 15 5G, Realme 16 Pro 5G, Realme 16 Pro+ 5G, Poco M8 5G, ও Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, Reno 15 Pro Mini 5G, ও Motorola Signature ফোনের লঞ্চ কনফার্ম করা হয়েছে।
  • Realme 16 Pro ও Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ফাঁস হল, ভারতে আসছে 200MP ক্যামেরার সঙ্গে
    স্ট্যান্ডার্ড Realme 16 Pro 5G মডেলের দাম 31,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ মিলবে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 33,999 টাকা ও 36,999 টাকা রাখতে পারে রিয়েলমি।
  • 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
    রিয়েলমি লঞ্চের সময় ব্যাঙ্ক অফার ঘোষণা করতে পারে, যা Realme 16 Pro+ 5G-এর দাম অনেকটাই কমিয়ে আনবে। ফাঁস হওয়া রিটেল বক্স থেকে আরও জানা গিয়েছে, ফোনটির ওজন প্রায় 203 গ্রাম। সামনের দিকে 17.27 সেন্টিমিটার (6.8 ইঞ্চি) ডিসপ্লে আছে।
  • AI ফিচার্স নিয়ে Realme Pad 3 লঞ্চ হচ্ছে 6 জানুয়ারি, 12,200mAh ব্যাটারি ও 11.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে
    Realme Pad 3 ট্যাবের সামনে 11.6 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে, যা 2.8K রেজোলিউশন এবং 500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। সামনে ও পিছনে একটি করে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 12,200mAh ব্যাটারি। এতে 45W ফাস্ট চার্জিং প্রযুক্তি মিলতে পারে।
  • 200MP ক্যামেরার সঙ্গে Realme 16 Pro সিরিজ 6 জানুয়ারি ভারতে আসছে, DSLR স্টাইলে তুলবে পোট্রেট ছবি
    Realme 16 Pro সিরিজের অন্যতম আকর্ষণ 200 মেগাপিক্সেল ক্যামেরা, যা পোট্রেট ফটোগ্রাফির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। আসন্ন সিরিজে লুমাকালার ইমেজ' নামে একটি নতুন ইমেজিং সিস্টেম ব্যবহার করেছে সংস্থা।
  • Realme 16 Pro+: রিয়েলমির কামাল, 21 ঘন্টা ননস্টপ ইউটিউব চলবে এই নয়া ফোনে
    Realme 16 Pro+ 5G একবার চার্জ দিলে সর্বোচ্চ 9.3 ঘন্টা গেমিং, 20.8 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রোলিং, 21 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক, ও 125 ঘন্টা স্পটিফাই-তে মিউজিক চালাতে পারবে। ফোনটির স্ক্রিন স্পর্শ না করে মুখে বলে ফটো ইচ্ছামতো এডিট করার সুবিধা মিলবে।

Realme 16 Pro - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »