Realme 16 Pro সিরিজ Flipkart ও রিয়েলমি ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কেনা যাচ্ছে।
Realme 16 Pro Series boast a 200-megapixel primary rear camera
Realme 16 Pro সিরিজ এই মঙ্গলবার ভারতে এসেছে। আর আজ শুক্রবার থেকে লাইনআপটির সেল আরম্ভ হয়েছে। লঞ্চ অফারে Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G বিশেষ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। নতুন ফোনগুলি 5,000 টাকা পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। Realme 16 Pro সিরিজের উভয় মডেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি, 144 হার্টজ ডিসপ্লে, ও 4K ভিডিও রেকর্ডিং সহ প্রচুর প্রিমিয়াম ফিচার্স রয়েছে। চলুন দুই ফোনের দাম, অফার, ও বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক।
Realme 16 Pro 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 31,999 টাকা ও 33,999 টাকা। 12 জিবি + 256 জিবি স্টোরেজের মূল্য 36,999 টাকা। ফ্লিপকার্ট থেকে কিনলে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলবে। এর ফলে স্টার্টিং প্রাইস 28,999 টাকায় নেমে আসবে। আবার ক্রেতাদের কাছে আগে থেকেই রিয়েলমির ফোন থাকলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাবেন। ফোনটি মাস্টার গোল্ড, পেবেল গ্রে, এবং অর্কিড পার্পল রঙের বিকল্পে কেনা যাচ্ছে।
অন্য দিকে, Realme 16 Pro+ 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 39,999 টাকা ও 41,999 টাকা রাখা হয়েছে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 44,999 টাকা। ক্রেতাদের জন্য ফ্লিপকার্টে 4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকছে। আবার পুরনো রিয়েলমি কাস্টমার হলে 1,000 টাকা অতিরিক্ত বেনিফিট। এটি মাস্টার গোল্ড, মাস্টার গ্রে, ও ক্যামেলিয়া পিঙ্ক কালার অপশনে পাওয়া যাচ্ছে।
জানিয়ে রাখি, উপরের দুই ফোনেই অ্যামোলেড ডিসপ্লে আছে। ফোনগুলি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 6,500 নিট পিক ব্রাইটনেস (Pro-তে 1400 নিট) সাপোর্ট করে। Realme 16 Pro+ 5G রান করে Snapdragon 7 Gen 4 প্রসেসরে, যেখানে Realme 16 Pro+ 5G মডেলে Dimensity 7300 Max চিপসেট ব্যবহার করা হয়েছে। রিয়েলমি তিনটি মেজর Android আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদান করার কথা জানিয়েছে।
রিয়েলমি 16 প্রো+ 5G ট্রিপল ব্যাক ক্যামেরা পেয়েছে — 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা + 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। রিয়েলমি 16 প্রো 5G-এর পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা আছে। উভয় ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale