দেশের আট হাজার দোকানে বিক্রি শুরু হল Realme 3 Pro

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 28 মে 2019 12:58 IST
হাইলাইট
  • তিনটি রঙে পাওয়া যাবে Realme 3 Pro
  • Realme 3 Pro ফোনে রয়েছে Snapdragon 710 চিপসেট
  • ফোনের ভিতরে রয়েছে 4,045mAh ব্যাটারি

অফলাইন স্টোরে বিক্রি শুরু হয়েছে Realme 3 Pro

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3 Pro। এতদিন শুধুমাত্র অনলাইনে ফ্ল্যাশ সেলে এই ফোন পাওয়া যাচ্ছিল। এবার গোটা দেশের 8,000 রিটেল স্টোরে এই ফোন পাওয়া যাবে। মঙ্গলবার অফলাইন স্টোরে বিক্রি শুরু হয়েছে Realme 3 Pro। 

অফলাইনে 6GB RAM আর 64GB স্টোরেজে Realme 3 Pro এর দাম 15,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। কার্বোন গ্রে, লাইটনিং পার্পল আর নাইট্রো ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। অনলাইন ছাড়া অফলাইনেও পাওয়া যাচ্ছে Realme 3 Pro।

Advertisement

Realme 3 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme 3 Pro তে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme 3 Pro তে থাকছে একটি 6.3  ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Realme 3 Pro ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Realme 3 Pro তে থাকছে একটি ব25 মেগাপিক্সেল ক্যামেরা। Realme 3 Pro ক্যামেরায় 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা যাবে। 64 মেগাপিক্সেল ছবি তোলার জন্য থাকছে Ulltra HD মোড আর কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড।

Realme 3 Pro ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কানেক্টিভিটির জন্য Realme 3 Pro তে রয়েছে Bluetooth 5.0, 4G LTE, Wi-Fi 802.11ac (2.4GHz+5GHz) আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,045 mAh ব্যাটারি। জলদি চার্জ করার জন্য থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। Realme 3 Pro এর ওজন 172 গ্রাম।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful and efficient SoC
  • Very good battery life
  • Cameras fare well under good light
  • Bundled fast charger
  • Bad
  • Average low-light camera performance
  • Laminated back scuffs easily
  • No USB Type-C port
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4045mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.