অফলাইনে বিক্রি শুরু হল Realme 5: দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 সেপ্টেম্বর 2019 11:00 IST
হাইলাইট
  • Realme 5 ফোনে 5,000mAh ব্যায়টারি থাকছে
  • ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা
  • দুটি রঙে পাওয়া যাবে Realme 5

Realme 5 ফোনে Snapdragon 665 চিপসেট থাকছে

ভারতে অফলাইনে বিক্রি শুরু হল Realme 5। মঙ্গলবার এই কথা ঘোষনা করেছেন ভারতে Realme প্রধান মাধব শেঠ। এতদিন অনলাইন এই ফোন পাওয়া যেত। সম্প্রতি Realme 5 Pro এর সাথে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5। Realme 5 ফোনের পিছনে রয়েছে চারটি করে ক্যামেরা। এই প্রথম দশ হাজার টাকার কম দামের কোন ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার হয়েছে। এছাড়াও Realme 5 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট।

Realme 5 এর দাম

Realme 5 এর বেস ভেরিয়েন্ট কিনতে 9,999 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 কেনার খরচ 10,999 টাকা। 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5 কিনতে 11,999 টাকা খরচ হবে।

Realme 5 স্পেসিফিকেশন

Realme 5 ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

এই ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।  এই ক্যামেরায় থাকছে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন।

কানেক্টিভিটির জন্য Realme 5 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Realme 5 এর ওজন 198 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Useful additional cameras
  • Efficient processor
  • Bad
  • No fast charging
  • Weak low-light camera performance
  • Slightly heavy
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.