Realme Narzo 100x 5G জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে। ফোনে 8,000mAh ব্যাটারি থাকছে। এটি Amazon-এ বিক্রি হবে। সেখানে লাইভ থাকা মাইক্রোসাইট ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স প্রকাশ্যে এনেছে। এতে 144Hz ডিসপ্লে, 5,300 বর্গমিমি VC কুলিং, 50MP ডুয়াল AI রিয়ার ক্যামেরা, AI Pulse Light, IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও Dimensity 6300 প্রসেসর থাকবে।
Realme P4R 5G ভারতে 18,999 টাকায় এসেছিল। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 20,999 টাকা ও 22,999 টাকা। তবে Axis ও HDFC ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,210 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, রিয়েলমি তিন মাসের জন্য নো কস্ট EMI অফার দিচ্ছে। তবে মনে রাখবেন, অফাররাত 12টার পর শেষ হচ্ছে। ফোনটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে।
Realme P4R 5G জুন 10 ভারতে লঞ্চ হচ্ছে। ফোনটি 8,000mAh ব্যাটারির সঙ্গে আসছে। এটি ফ্লিপকার্টে বিক্রি হবে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে লাইভ থাকা মাইক্রোসাইট Realme P4R 5G মডেলের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স প্রকাশ্যে এনেছে। এতে 144Hz ডিসপ্লে, 5,300 বর্গমিমি VC কুলিং, ডুয়াল AI রিয়ার ক্যামেরা, ও IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার থাকবে।
Realme Narzo 100 Lite 5G মডেলের দাম 13,499 টাকা থেকে শুরু হচ্ছে। তবে কোম্পানি 1,500 টাকা ডিসকাউন্ট অফার করায় দাম 11,999 টাকায় নেমে আসবে। এটি 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, 6 জিবি পর্যন্ত র্যাম, Dimensity 6300 চিপ, ও 5,300 বর্গমিমি VC কুলিং সিস্টেমের মতো ফিচার্স অফার করে।
রিয়েলমি নার্জো পাওয়ার 5G এর 10,000mAh টাইটান ব্যাটারি ডুয়াল-লেয়ার কোটিং প্রসেসে নির্মিত, এর ফলে পাওয়ার ডেলিভারি আরও এফিশিয়েন্ট হবে। সংস্থা দাবি করছে, চার্জের চিন্তা ছাড়াই 72.3 ঘন্টা ফোনে কলে কথা বলা যাবে৷ ব্যাটারি 36 মিনিটে 0-50 শতাংশ চার্জ হবে। পাওয়ার সেভিং মোড অন করে 5 শতাংশ চার্জেও 218 মিনিট কলিং ব্যাকআপ মিলবে। তিন বছর পরেও ব্যাটারি 94 শতাংশ ক্যাপাসিটির সাথে কাজ করবে।
Realme Neo 8 সাশ্রয়ী মূল্যে একঝাঁক প্রিমিয়াম ফিচার্স অফার করে। এই ফোনে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর, IP66 + IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা, সুপার লিনিয়ার স্টেরিও স্পিকার, চার বছর সফটওয়্যার আপডেট, 120x হাই-ডেফিনিশন জুম সাপোর্ট যুক্ত পেরিস্কোপ টেলিফটো লেন্স, মেটাল ফ্রেম, এবং হাই-এয়ারফ্লো কুলিং সিস্টেম-সহ আরও অনেক কিছু আছে।
লঞ্চের আগের দিন Realme Neo 8 ফোনের দাম ফাঁস হয়েছে। এটি একাধিক মেমোরি অপশনে আসবে। টপ মডেলে 16 জিবি র্যাম এবং 1 টিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। ফোনের অন্যতম দুই আকর্ষণ হল 8,000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 চিপসেট। ডিভাইসটির খুঁটিনাটি দেখে নিন।
Realme Neo 8 চলবে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে। সামনে Samsung-এর ফ্ল্যাট LTPS ডিসপ্লে থাকবে যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটির সবথেকে বড় আপগ্রেড ব্যাটারিতে থাকার দাবি করা হচ্ছে। এটি 8,000mAh সিঙ্গেল সেল ব্যাটারির সঙ্গে আসতে পারে।
Realme C85 5G এর তাপমাত্রা কন্ট্রোল করার জন্য 5,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রয়েছে। ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K সার্টিফায়েড। এটি জল ও ধুলোর বিরুদ্ধে সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে। রিয়েলমির দাবি, ফোনের উপর গরম কফি বা ঠান্ডা কোলা ঢাললেও ক্ষতি হবে না।
Realme P4x 5G ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI)-তে সর্বোচ্চ 90 FPS পর্যন্ত গেমপ্লে সাপোর্ট করে৷ Free Fire গেমে সেটা পৌঁছবে 120 FPS-এ৷ এই ফোনে 5,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্পার কুলিং সিস্টেম থাকবে। এটি CPU-এর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম।