Realme GT 8 Pro ভারতে নভেম্বর 20, বৃস্পতিবার দুপুর 12টার সময় লঞ্চ হবে। এটি আরবান ব্লু ও ডেয়ারি হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে।
Photo Credit: Realme
Realme GT 8 Pro is launching today in India with a 200-megapixel camera
Realme GT 8 Pro অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃস্পতিবার, নভেম্বর 20, দুপুর 12টার সময় ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হচ্ছে। এটি রিয়েলমির ইতিহাসে সবথেকে শক্তিশালী ফোন তো বটেই, পাশাপাশি এটি তাদের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন। আবার এটাই প্রথম মোবাইল ফোন যেখানে Ricoh GR-এর সহযোগিতায় তৈরি ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে। আজ Realme GT 8 Pro Dream Edition মডেলটিও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যা রিয়েলমি ও লাক্সারি গাড়ি নির্মাতা অ্যাস্টন মার্টিনের ফর্মুলা ওয়ান টিম যৌথ উদ্যোগে তৈরি করেছে। ফোনটি অ্যাস্টন মার্টিনের সিগনেচার সবুজ রঙ এবং ব্যাক প্যানেলের মাঝখানে বিখ্যাত টু-উইং বা দুই ডানার লোগো দিয়ে সজ্জিত।
Realme GT 8 Pro চীনে অক্টোবরে লঞ্চ হয়েছিল। এর ভারতীয় ভার্সনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, Hyper Vision+ AI চিপ, 7,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট, 200 মেগাপিক্সেল ক্যামেরা, 144 হার্টজ রিফ্রেশ রেট, 7,000 নিট পিক ব্রাইটনেস, 2K রেজোলিউশন ডিসপ্লে, ও Android 17-নির্ভর Realme UI 7.0 থাকার কথা নিশ্চিত করা হয়েছে। চলুন ফোনটির অন্যান্য সম্ভাব্য বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।
Realme GT 8 Pro চীনে BOE কোম্পানির তৈরি 6.79 ইঞ্চি LTPO AMOLED LTPO ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে, যা DC ডিমিং, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ব্রাইটনেস মাত্র 1 নিটেও নামানো যাবে। ফলে রাতে বা অন্ধকার ঘরে ফোন ব্যবহার করলে চোখে অতিরিক্ত চাপ পড়বে না। স্ক্রিনের নিচে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এছাড়াও, স্ক্রিনে বিশেষ আই প্রোটেকশন মোড আছে। ফোনটি Android 16 ভার্সনে রান করবে ও চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
রিয়েলজি জিটি 8 প্রো 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা চালিত। এটি বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত মোবাইল প্রসেসর। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। তবে ভারতে 512 জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে। এই হ্যান্ডসেটে 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
Realme GT 8 Pro বিশ্বের প্রথম মডিউলার ক্যামেরা আইল্যান্ডযুক্ত ফোন। অর্থাৎ, আপনি ক্যামেরা কভার খুলে ফোনের লুকস নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন। ফোনটির সাথে গোল, চৌকো, ও রোবটের মুখের মতো দেখতে ক্যামেরা ডেকো পাওয়া যাবে। প্রতিটি মডিউলে আলাদা ডিজাইন ও ইউনিক কালার কনট্রাস্ট থাকবে।
রিয়েলমির এই ফোনে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.6 অ্যাপারচার, 3x অপটিক্যাল জুম, ও 120x হাইব্রিড জুম সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 30fps-এ ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটির সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
সম্প্রতি ভারতে তিনটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছে। OnePlus 15 এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। যেখানে Oppo Find X9 ও Find X9 Pro এর দাম যথাক্রমে 74,999 টাকা ও 1,09,999 টাকা। Realme GT 8 Pro এই ফোনগুলির তুলনায় কম না বেশি দামে আসবে, সেটাই এখন দেখার বিষয়। ডিভাইসটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হতে পারে। আরবান ব্লু ও ডেয়ারি হোয়াইট কালার অপশনে আসার কথা আগেই নিশ্চিত করেছে কোম্পানি। দাম জানার জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity