সস্তা হল Realme 5 Pro; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 জানুয়ারী 2020 09:45 IST
হাইলাইট
  • Realme 5 Pro এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে
  • এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা
  • Flipkart আর Realme.com থেকে নতুন দামে Realme 5 Pro বিক্রি শুরু হয়েছে

Realme 5 Pro-এর ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর

সস্তা হল Realme 5 Pro। এই ফোনের সব ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমেছে। ইতিমধ্যেই Flipkart ও Realme.com থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু করেছে Realme। Realme 5 Pro এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা আর 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে Qualcomm Snapdragon 712 চিপসেট আর 8GB RAM।

Realme 5 Pro এর দাম

সস্তা হয়ে Realme 5 Pro এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজে Realme 5 Pro কেনার খরচ কমে হয়েছে 13,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজে Realme 5 Pro এর দাম কমে 15,999 টাকা হয়েছে। Flipkart আর Realme.com থেকে নতুন দামে Realme 5 Pro বিক্রি শুরু হয়েছে।

Advertisement

Realme 5i বনাম Redmi Note 8: কোনটা কিনবেন?

Realme 5 Pro স্পেসিফিকেশন

Realme 5 Pro ফোনে থাকছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712  চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ডিসপ্লের উপরে থাকছে Gorrilla Glass এর সুরক্ষা।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

ছবি তোলার জন্য Realme 5 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0,  GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি 4,035mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 184 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, easy to handle
  • Strong overall performance
  • Impressive photo quality in daylight
  • Very fast charging
  • Bad
  • Average battery life
  • Camera app UI needs improvement
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  2. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  3. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  4. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  5. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  6. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  7. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  8. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  9. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  10. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.