Redmi Note 8 কে টেক্কা দিতে পারবে Realme 5i? এক নজরে দেখুন এই দুই ফোনের স্পেসিফিকেশন দেখে নিন।
Realme 5i এর দাম 8,999
নতুন বছরের শুরুতেই Xiaomi কে চাপে ফেলতে বাজেট সেগমেন্টে নতুন ফোন লঞ্চ করেছে Realme। সম্প্রতি 8,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছে Realme 5i। Realme 5 আর Realme 5s এর থেকে ডিজাইনে সামান্য পরিবর্তন করে বাজারে এসেছে এই স্মার্টফোন। তবে 10,000 টাকার কম দামেই বিক্রি হচ্ছে Redmi Note 8। 2019 সালের শেষ দিকে লঞ্চ হওয়া Redmi Note 8 কে টেক্কা দিতে পারবে Realme 5i? এক নজরে দেখুন এই দুই ফোনের স্পেসিফিকেশন দেখে নিন।
Realme 5i ফোনে 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
কানেক্টিভিটির জন্য Realme 5i ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর 10W চার্জিং। Realme 5i এর ওজন 195 গ্রাম।
Realme 5i (বাঁ দিকে) ও Redmi Note 8 (ডানদিকে) ফোনে রয়েছে প্রিমিয়াম লুক
Redmi Note 8 ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
Realme 5i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে
Redmi Note 8 ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।
Redmi Note 8 ফোনে রয়েছে তুলনামূলক ভালো ডিসপ্লে
Realme 5i ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনেও চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় রয়েছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।
সম্পূর্ণ সাইজ দেখতে ছবিতে ট্যাপ করুন
সম্পূর্ণ সাইজ দেখতে ছবিতে ট্যাপ করুন
Realme 5i লঞ্চ করে আরও একটি দুর্দান্ত বাজেট স্মার্টফোন নিয়ে এসেছে Realme। Realme 5i ফোনে রয়েছে প্রিমিয়াম ডিজাইন। 8,999 টাকায় 4GB RAM সহ এই স্মার্টফোন পাওয়া যাবে। থাকছে দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ। যদিও এই ফোনে থাকছে পুরনো মাইক্রো ইউএসবি পোর্ট। এই দামে ফুল এইচডি ডিসপ্লে চাওয়া বাড়াবাড়ি হবে। 1,000 টাকা বেশি খরচ করলে Redmi Note 8 ফোনে ফুল এইচডি ডিসপ্লে পাওয়া যাবে।
এছাড়াও 9,999 টাকা দামের Redmi Note 8 ফোনে থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট। Realme 5i এর থেকে মাত্র 1,000 টাকা বেশি খরচ করলেই পেয়ে যাবেন প্রিমিয়াম ডিজাইনের Redmi Note 8।
এই যুদ্ধে কেউ জেতেনি। 1,000 টাকা বাঁচাতে চাইলে REalme 5i কিনতে পারেন। অন্যদিকে ইউএসবি টাইপ-সি পোর্ট, ফুল এইচডি ডিসপ্লে চাইলে কিনতে পারেন Redmi Note 8। এছাড়াও Redmi Note 8 ফোনে পাবেন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
iQOO 16 Leak Reveals Redesigned Rear Camera Module, Triple Cameras Tipped
Xiaomi 18 Fold, Pad 9 Pro Max Set to Launch on September 7 With New Xring O3 Chip
Nvidia's DLSS 5 Graphics Upscaler Launches in NBA 2K27 This Week Amidst 'AI Slop' Backlash