অগাস্ট ভারতে লঞ্চ হয়েছিল Realme 5। এই ফোনের পিছনে রয়েছে চারটি করে ক্যামেরা।
Realme 5 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
অগাস্ট ভারতে লঞ্চ হয়েছিল Realme 5। এই ফোনের পিছনে রয়েছে চারটি করে ক্যামেরা। এই প্রথম দশ হাজার টাকার কম দামের কোন ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার হয়েছে। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Realme 5। মঙ্গলবার দুপুর 12 টায় আবার এই ফোন বিক্রি হবে। এছাড়াও Realme 5 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট।
Realme 5 এর বেস ভেরিয়েন্ট কিনতে 9,999 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 কেনার খরচ 10,999 টাকা। 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5 কিনতে 11,999 টাকা খরচ হবে। আজ দুপুর 12 টায় Flipkart আর Realme.com থেকে বিক্রি শুরু হবে Realme 5।
Realme 5 স্পেসিফিকেশন
Realme 5 ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
এই ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন।
কানেক্টিভিটির জন্য Realme 5 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Realme 5 এর ওজন 198 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Hideo Kojima's Espionage Game Physint Changes Hands From PlayStation to Xbox After Sony Backs Out of Project