Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 জুলাই 2026 14:54 IST
হাইলাইট
  • Realme C100x সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন
  • এটি 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরার সঙ্গে এসেছে
  • Realme C100x-এর সামনে 120Hz LCD ডিসপ্লে আছে

Realme C100x has a massive 8,000mAh battery

Photo Credit: Realme

Realme C100x বৃহস্পতিবার (জুলাই 16) ভারতে লঞ্চ হয়েছে। এটি 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন। এই ফোনে 45W ফাস্ট চার্জ ও 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা রয়েছে। Realme C100x চলে Unisoc T7250 প্রসেসরে। এই স্মার্টফোনে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, 12 জিবি ডাইনামিক র‍্যাম (ফিজিক্যাল + ভার্চুয়াল), এবং 120Hz ডিসপ্লে আছে৷ এছাড়াও, রিয়েলমির নতুন বাজেট হ্যান্ডসেটে পালস লাইট ডিজাইন, আই কমফোর্ট মোড, 60FPS গেমিং সাপোর্ট, ও AI Netpilot ফিচার আছে৷ চলুন রিয়েলমির নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক। 

Realme C100x দাম

Realme C100x ভারতে 14,499 টাকায় লঞ্চ হয়েছে। এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। এটি একটাই মেমোরি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনটি ডিপব্লু টাইড এবং গোল্ডেন কোস্ট কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটটি রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট, ও নির্বাচিত অফলাইন স্টোরে বিক্রি হচ্ছে।

Advertisement

Realme C100x ফিচার্স ও স্পেসিফিকেশন

Realme C100x একটি 6.8 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 900 নিট ব্রাইটনেস (HBM), 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 16.7 মিলিয়ন কালার, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে।

ছবি ও ভিডিও তোলার জন্য, রিয়েলমি সি100এক্স 5G সিঙ্গেল রিয়ার ক্যামেরা অফার করে। এর ব্যাক প্যানেলে অটোফোকাস, f/1.8 অ্যাপারচার, এবং 70 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ একটি 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল (f/2.2 অ্যাপারচার) ক্যামেরা বর্তমান। 

রিয়েলমি দাবি করছে, ফুল চার্জে ফোনের 8,000mAh ব্যাটারি 3 দিন ব্যবহার করা যাবে। এছাড়াও, 13 ঘন্টা গেমিং ও 17 ঘন্টা নেভিগেশন ব্যবহার করা যাবে।  5 মিনিটের চার্জে 4 ঘন্টা ফোনে কথা বলার ব্যাকআপ পাওয়া যাবে৷ এতে রিভার্স চার্জিং সাপোর্টও থাকছে। রিয়ার ক্যামেরা মডিউলের ভিতরে থাকা পালস লাইট এটি নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে৷ এটি নয়টি আলাদা রঙে কাস্টমাইজ করা যাবে।

Advertisement

Realme C100x-এর প্রসেসর 5G কানেক্টিভিটি সাপোর্ট করে না। অর্থাৎ, এটি একটি 4G ফোন। প্রসেসর 4 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম ও 64 জিবি eMMC5.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি 8.8 মিমি পুরু ও ওজন 219 গ্রাম। ডিভাইসে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারফ্রিন্ট স্ক্যানার আছে।

 
KEY SPECS
Display 6.80-inch
Front Camera 5-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.