পুজোর আগেই সস্তা হচ্ছে জনপ্রিয় এই Realme স্মার্টফোনগুলি

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 সেপ্টেম্বর 2019 22:30 IST
হাইলাইট
  • 1,000 টাকা সস্তা হবে Realme C2 Realme 5 আর Realme 3 Pro
  • Realme ওয়েবসাইট থেকে এক্সচেঞ্জে 500 টাকা ছাড় মিলবে
  • Realme 2 Pro ফোনে 1,991 টাকা ছাড় মিলবে

বিভিন্ন Realme স্মার্টফোনে 1,991 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে

29 সেপ্টেম্বর শুরু হচ্ছে Flipkart Big Billion Days সেল। 30 সেপ্টেম্বর থেকে সস্তা হবে বিভিন্ন ইলেকট্রইনিক প্রোডাক্ট। এই সেলে সস্তা হবে একাধিক জনপ্রিয় Realme স্মার্টফোন। এই ফোনগুলি হল Realme C2, Realme 2 Pro, Realme 3, Realme 3 Pro আর Realme 5 Pro। 4 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। একই সময়ে Amazon Great India Festival সেলে সস্তা হবে Realme U1। এই সময় বিভিন্ন Realme স্মার্টফোনে 1,991 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর সাথেই থাকছে ব্যাঙ্ক অফার। একই সময়ে Realme.com ওয়েবসাইটে চলবে Realme Festive Days sale। সেখান থেকেও এই অফারের সুবিধা পাওয়া যাবে।

Amazon Great Indian Festival Sale 2019: কোন প্রোডাক্টে কত ছাড়? দেখে নিন

Advertisement

Flipkart Big Billion Days সেলে সস্তা হবে Realme C2, Realme 5 আর Realme 3 Pro। এই তিন ফোনের দাম 1,000 টাকা কমবে। Realme 5 Pro প্রিপেড বুকিং এ 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। Realme 2 Pro ফোনে 1,991 টাকা ছাড় মিলবে।

এই সেলে Flipkart থেকে Realme স্মার্টফোন কিনলে Axis ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এবং ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। একই সময়ে Realme.com ওয়েবসাইটে চলবে Realme Festive Days sale। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই অফারে Realme.com থেকে নতুন ফোন কিনলে 500 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও Paytm আর MobiKwik গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার।

Flipkart Big Billion Days Sale 2019: কোন ফোনে কত ছাড়? দেখে নিন

মডেল এখন দাম অফারে দাম ডিসকাউন্ট
Realme C2 (2GB+32GB) 6,999 টাকা 5,999 টাকা 1,000 টাকা
Realme C2 (3GB +32GB) 7,999 টাকা 6,999 টাকা 1,000 টাকা
Realme 2 Pro 10,990 টাকা 8,999 টাকা 1,991 টাকা
Realme 5 (3GB + 32GB) 9,999 টাকা 8,999 টাকা 1,000 টাকা
Realme 5 (4GB + 64GB) 10,999 টাকা 9,999 টাকা 1,000 টাকা
Realme 5 Pro 13,999 টাকা

12,999 টাকা

Advertisement

(প্রি-বুকিং)

1,000 টাকা
Realme 3 Pro 12,999 টাকা 11,999 টাকা 1,000 টাকা
Realme U1 8,999 টাকা 7,999 টাকা 1,000 টাকা

চুরি যাওয়া ফোন খুঁজে দিতে নতুন পোর্টাল নিয়ে এল টেলিকম দপ্তর

একই সময়ে Amazon থেকে Realme U1 কিনলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.