Realme C2s ফোনে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 6.1 ইঞ্চি IPS LCD ডিসপ্লে আর ওয়াটারড্রপ নচ। নতুন এই বাজেট ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
Realme C2s ফোনের পিছনে থাকছে ডায়মন্ড কাট ফিনিশ
লঞ্চ হল Realme C2s। আপাতত শুধুমাত্র থাইল্যান্ডে এই ফোন লঞ্চ করেছে Realme। Realme C2s ফোনে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 6.1 ইঞ্চি IPS LCD ডিসপ্লে আর ওয়াটারড্রপ নচ। নতুন এই বাজেট ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
Realme C2s এর দাম 1,290 থাই ভাট (প্রায় 3,000 টাকা)। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই থাইল্যান্ডে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
![]()
Realme C2s ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট
ছবি: Facebook / Realme
ডুয়াল সিম Realme C2s ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.1 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
Realme C2s ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে Realme। ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফোনের ফেস আনলক কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Realme C2s এ থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।
আরও পড়ুন:
চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Realme 5i
ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট, 64MP ক্যামেরা সহ লঞ্চ হল Realme X50 5G
ছবি তোলার পরেই অদৃশ্য হবে ক্যামেরা! কনসেপ্ট ফোন লঞ্চ করল OnePlus
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale