আজ পাওয়া যাবে Realme C2: কখন শুরু সেল?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুলাই 2019 10:31 IST
হাইলাইট
  • Flipkart থেকে পাওয়া যাবে Realme C2
  • দুপুর 12 টায় শুরু সেল
  • 5,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে

Realme C2 ফোনে থাকছে ডায়মন্ড কাট ডিজাইন

শুক্রবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Realme C2। এই ফোনে থাকছে 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে আর ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। Realme C2 এর  ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট আর 3GB RAM। 16GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme C2 পাওয়া যাবে।

Realme C2 এর দাম

2GB RAM আর 16GB স্টোরেজে Realme C2 এর দাম 5,999 টাকা। 2GB RAM আর 32GB স্টোরেজে Realme C2 এর দাম 6,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে Realme C2 কিনতে 7,999 টাকা খরচ হবে। ডায়মন্ড ব্ল্যাক আর ডায়মন্ড ব্লু কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।  শুক্রবার দুপুর 12 টায় Flipkart আর Realme অনলাইন স্টোরে এই ফোন পাওয়া যাবে। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi 7A ফোনের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Realme C2।

Advertisement

Realme C2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme C2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme C2 তে থাকছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।

Realme C2 ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফোনের ফেস আনলক কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Realme C2 তে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Beautiful design
  • Up-to-date software
  • Very good battery life
  • Bad
  • Below-average cameras
  • Weak performance
 
KEY SPECS
Display 6.10-inch
Processor MediaTek Helio P22
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1560 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.