ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Realme C2s: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 জানুয়ারী 2020 12:31 IST
হাইলাইট
  • Realme C2s ফোনে থাকছে MediaTek Helio P22 চিপসেট
  • ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে
  • থাকছে 6.1 ইঞ্চি ডিসপ্লে আর 4,000mAh ব্যাটারি

Realme C2s ফোনের পিছনে থাকছে ডায়মন্ড কাট ফিনিশ

লঞ্চ হল Realme C2s। আপাতত শুধুমাত্র থাইল্যান্ডে এই ফোন লঞ্চ করেছে Realme। Realme C2s ফোনে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 6.1 ইঞ্চি IPS LCD ডিসপ্লে আর ওয়াটারড্রপ নচ। নতুন এই বাজেট ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।

Realme C2s এর দাম

Realme C2s এর দাম 1,290 থাই ভাট (প্রায় 3,000 টাকা)। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই থাইল্যান্ডে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

Realme C2s ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট
ছবি: Facebook / Realme

Realme C2s স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme C2s ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.1 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।

Advertisement

Realme C2s ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে Realme। ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফোনের ফেস আনলক কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Realme C2s এ থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

Advertisement

আরও পড়ুন:

চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Realme 5i

Advertisement

ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট, 64MP ক্যামেরা সহ লঞ্চ হল Realme X50 5G

ছবি তোলার পরেই অদৃশ্য হবে ক্যামেরা! কনসেপ্ট ফোন লঞ্চ করল OnePlus

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme C2s, Realme C2s specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.