Xiaomi-র উপর চাপ বাড়াতে শীঘ্রই ভারতে আসছে Realme C3

6 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে লঞ্চ হবে Realme C3।

Xiaomi-র উপর চাপ বাড়াতে শীঘ্রই ভারতে আসছে Realme C3

গত বছর ভারতে লঞ্চ হয়েছিল Realme C2

হাইলাইট
  • এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন স্মার্টফোন আনছে Realme
  • ভারতে লঞ্চ হতে পারে Realme C3
  • 6 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে লঞ্চ হবে এই ফোন
বিজ্ঞাপন

2019 সালের এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Realme C2। লঞ্চের পরেই বাজেট সিরিজের এই ফোন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয়। এবার Realme C সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আসছে সম্প্রতি Realme C3 লঞ্চ অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়েছে চিনের কোম্পানিটি। একই দিনে কোম্পানির সিইও মাধব শেঠ ট্যুইটারে জানিয়েছেন শীঘ্রই  ‘C' সিরিজের নতুন স্মার্টফোন আসতে পারে।

realme

ট্যুইটারে মাধব শেঠ জানিয়েছেন বিশ্বব্যাপী 10.2 মিলিয়ন Realme C সিরিজের স্মার্টফোন বিক্রি হয়েছে 

6 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে লঞ্চ হবে Realme C3। এখনও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আসেনি। যদিও গত মাসে সিঙ্গাপুরের এক ওয়েবসাইটে RMX1941 মডেল নম্বর একটি নতুন ফোন দেখা গিয়েছিল। Realme C3 নামে বাজারে আসতে পারে এই স্মার্টফোন।

সস্তা হল Realme 5 Pro; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন

ট্যুইটারে মাধব শেঠ জানিয়েছেন আগামীকাল ‘Realme C' সিরিজ সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে কোম্পানি। Realme C3 ছাড়াও শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Realme C3s।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

জানুয়ারি মাসেই ভারতে লঞ্চ হয়েছিল Realme 5i। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Realme 5 ফোনেও ছিল একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও Realme 5i ফোনের ভিতরে থাকছে Snadragon 665 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 5,000 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »