Realme C85 5G নভেম্বর 28 ভারতে লঞ্চ হচ্ছে, 1 শতাংশ চার্জেও 9 ঘন্টা চালু থাকবে!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 নভেম্বর 2025 14:44 IST
হাইলাইট
  • Realme C85 5G ভারতে 7,000mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • ফোনটিতে IP69 Pro স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা আছে
  • এটি 1 শতাংশ চার্জ থাকলেও 9 ঘন্টা চালু থাকবে

Realme C85 5G offers IP69 Pro rating for dust and water resistance

Photo Credit: Realme

Realme C85 5G ভারতে এই মাসের শেষে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। এখন সংস্থার তরফে অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। স্মার্টফোনটি নভেম্বর 28, আগামী শুক্রবার দুপুর 12টার সময় ভারতে রিলিজ হতে চলেছে। ফ্লিপকার্টে লাইভ হওয়া স্মার্টফোনটির একটি মাইক্রোসাইট থেকে এই তথ্য প্রকাশ হয়েছে। Realme C85 5G এর দাম ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে AMOLED ডিসপ্লে, IP69 Pro স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা, 50 মেগাপিক্সেল Sony AI ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ইত্যাদি।

Realme C85 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন ও ফিচার্স প্রকাশ করেছে৷ রিয়েলমি সি85 5G একটি 7,000mAh সিলিকন ব্যাটারির সঙ্গে আসবে। এটি 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 50 ঘন্টা কলিং টাইম, ও 145 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে। এমনকি, ব্যাটারিতে 1 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও 9 ঘন্টা স্ট্যান্ডবাইট টাইম ও 40 মিনিট কলিং টাইম অফার করবে বলে দাবি করছে কোম্পানি।

Realme C85 5G এর ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি 5 মিনিটের চার্জে 1.5 ঘন্টা ব্যাকআপ সরবরাহ করবে। আবার 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে ফোনকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে স্মার্টওয়্যাচ বা ইয়ারবাডস চার্জ দেওয়া যাবে। ফোনটির আর যে ফিচার্স নিশ্চিত করা হয়েছে, সেগুলি হল 1200 নিট ডিসপ্লে, AI এডিট জেনি, SGS মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 400 শতাংশ লাউড ভলিউম, এবং প্রথম প্যারার শেষের ফিচার্স।

Realme C85 5G দাম

রিপোর্ট বলছে, Realme C85 5G এর দাম ভারতে শুরু হবে 15,499 টাকা থেকে। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা হতে পারে। হ্যান্ডসেটটি পার্পেল ও গ্রীন কালার অপশনে উপলব্ধ হতে পারে।

প্রসঙ্গত, Realme C85 5G নভেম্বরের শুরুতে ভিয়েতনামে লঞ্চ হয়েছে। এতে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে যা 144 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 1,200 নিট ব্রাইটনেস, এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটি Dimensity 6300 প্রসেসর ও ARM Mali-G67 MC2 জিপিইউ-এর সঙ্গে যুক্ত। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony IMX882) এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটির 4G ভার্সন আছে, কিন্তু সেটি ভারতে আসার সম্ভাবনা কম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  2. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  3. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
  4. 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
  5. Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন
  6. PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
  7. AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
  8. Nothing Phone 4a সিরিজের প্রসেসরের নাম ঘোষণা হল, Snapdragon নাকি আরও শক্তিশালী Dimensity? জেনে নিন
  9. JioHotstar ChatGPT: বিনোদনের জগতে বিপ্লব, জিওহটস্টারে যুক্ত হল চ্যাটজিপিটি
  10. Xiaomi ভারতে আনল 75 ইঞ্চি QLED টিভি, দুর্ধর্ষ ছবি ও সাউন্ডে ঘরেই পাবেন PVR Inox এর অভিজ্ঞতা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.