Realme GT 8 সিরিজ লঞ্চ হচ্ছে 21 অক্টোবর, থাকবে 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 অক্টোবর 2025 15:34 IST
হাইলাইট
  • Realme GT 8 Pro চলবে Snapdragon 8 Eite Gen 5 প্রসেসরে
  • Realme GT 8 সিরিজের দুই ফোনেই IP68 + IP69 রেটিং থাকবে
  • এটি Ricoh-এর GR ইমেজিং প্রযুক্তির সঙ্গে আসছে

 Realme GT 7 Pro (ছবিতে) গত বছর নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল

Realme GT 8 সিরিজ অক্টোবর 21 আনুষ্ঠানিকভাবে চীনে লঞ্চ হতে চলেছে৷ সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে এমনটাই ঘোষণা করেছে৷ আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপে দু'টি মডেল আসতে পারে — Realme GT 8 এবং Realme GT 8 Pro৷ রিয়েলমির নতুন প্রিমিয়াম স্মার্টফোনে তিনটি ইন্টারচেঞ্জেবল ক্যামেরা মডিউল থাকবে৷ সহজ কথায় বললে, পিছনের ক্যামেরা মডিউল সহজেই খুলে আলাদা ডিজাইনের মডিউল লাগানোর সুবিধা মিলবে৷ Realme GT 8 সিরিজ ব্র্যান্ডের প্রথম মডেল যেখানে Ricoh-এর GR ইমেজিং প্রযুক্তি ব্যবহার হবে৷ Pro মডেলটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে চলেছে৷ 

Realme GT 8 ও GT 8 Pro স্পেসিফিকেশন 

Realme GT 8 Pro মডেলটির সামনে 10-বিট LTPO BOE ফ্ল্যাট OLED ডিসপ্লে প্যানেল থাকবে যা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে Ricoh ইমেজিং সহ ট্রিপল ক্যামেরা সেটআপ মিলবে৷ এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Samsung JN5 আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 200 মেগাপিক্সেল 1/1.56 ইঞ্চি Samsung HP5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে চলেছে৷ 

রিয়েলমি জিটি 8 প্রো মডেলের ক্যামেরা সেন্সরগুলিতে 28 মিমি ও 40 মিমি ফোকাল লেন্থ থাকবে৷ ফোনটির কুইক ফোকাস মোড অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি তুলতে সাহায্য করবে। এমনকি 28 মিমি বা 40 মিমি ফোকাল দৈর্ঘ্যে ক্যাপচার করা ছবি পরবর্তীতে যথাক্রমে 35 মিমি অথবা 50 মিমিতে পরিবর্তন করা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য 120W ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি পাওয়া যাবে৷ হাই-পারফরম্যান্সের জন্য, এটি Qualcomm-এর নতুন Snapdragon 8 Eite Gen 5 প্রসেসর দ্বারা চালিত হবে৷ 

স্ট্যান্ডার্ড Realme GT 8-এর-এর সামনে 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশনের সাথে 6.6 ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকবে৷ এটি Snapdragon 8 Eite প্রসেসরে চলবে৷ এতেও 50 মেগাপিক্সেল Sony LYT-808 মেইন ক্যামেরা মিলবে৷ তবে Ricoh-এর ইমেজিং প্রযুক্তি ছাড়াই আসবে৷ এতে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা মিলবে৷ দুই ফোনেই Android 16-ভিত্তিক Realme UI 7 ও IP68 + IP69 জলরোধী রেটিং থাকছে৷ 

প্রসঙ্গত, Realme GT 8 সিরিজ ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও সংস্থা ঘোষণা করেনি৷ তবে সূত্র ইঙ্গিত করছে যে দাম পূর্বসূরী মডেলের মতোই রাখা হতে পারে৷ জানিয়ে রাখি, লঞ্চ হওয়ার সময় Realme GT 7 এর বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম ছিল 39,999 টাকা৷ অন্য দিকে, Realme GT 7 Pro এর দাম (12 জিবি + 256 জিবি) 59,999 টাকা থেকে শুরু হয়েছিল৷ 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
  2. Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
  3. 50MP সেলফি ক্যামেরা, 80W চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G ফোনের সেল শুরু হল
  4. Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন
  5. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  6. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  7. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  8. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  9. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  10. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.